মহারণের শুরু থেকেই থাকবেন মেসি, ছিটকে গেলেন নেইমার

মঙ্গলের মধ্যরাতে হতে চলেছে বিশ্ব ফুটবলের মহারণ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মঙ্গলের মধ্যরাতে হতে চলেছে বিশ্ব ফুটবলের মহারণ। মুখোমুখি হতে চলেছে ফুটবলের দুই অন্যতম শক্তিধর দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। যারা বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী বলে পরিচিত। ফ্রেন্ডলি থেকে শুরু করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব যেখানেই এই দু’দল মুখোমুখি হোক না কেন ফ্যানেদের মধ্যে উন্মাদনার পারদটা সীমা ছাড়ায়।

যদিও ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে সেলেকাওরা। পেলের দেশকে হারাতে পারলেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলার টিকিট হাতে চলে আসবে লিওনেল মেসি অ্যান্ড কোম্পানির। গত ২৬ ম্যাচে হারের মুখ দেখতে হয়নি আর্জেন্টিনাকে। তাই ব্রাজিলের বিরুদ্ধে নামার আগে বেশ আত্মবিশ্বাসী দু’বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচে নামার আগেই বড়সড় ধাক্কা খেল ব্রাজিল। থাই মাসেলে চোট পেয়ে ছিটকে গেলেন দলের প্রধান অস্ত্র নেইমার। তাই আর্জেন্টিনার বিরুদ্ধে তাঁকে ছাড়াই নামতে হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে মাঠে নামার আগেই বেশ খানিকটা ব্যাকফুটে চলে গেলেন তারা।

অন্যদিকে, আর্জেন্টিনা শিবিরে বইছে খুশির হাওয়া। চোট সারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন লিওনেল মেসি। উরুগুয়ের বিরুদ্ধে শেষ দিকে মাঠে নামলেও, ব্রাজিলের বিরুদ্ধে প্রথম থেকেই মাঠে থাকবেন এলএম টেন। এমনটাই জানিয়েছেন দলের কোচ লিওনেল স্কালোনি।    

  

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ