চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল গড়াল টাইব্রেকারে

নিজস্ব প্রতিনিধি, দোহা: অতিরিক্ত সময়েও এগিয়ে থাকার সুযোগ নিতে পারল না আর্জেন্টিনা। ১০৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। শেষ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান কিলিয়ান এমবাপ্পে। যার ফলে ফ্রান্স-আর্জেন্টিনা বিশ্বকাপ ফাইনাল গড়াল টাইব্রেকারে।      

রবিবার রাতে লুসাইল স্টেডিয়ামে ফাসইনালের প্রথম মিনিট থেকেই কার্যত ছন্দে থাকা আর্জেন্টিনার খেলোয়াড়রা জাদু দেখাতে শুরু করেন। চলতি বিশ্বকাপে এদিনই প্রথম মাঠে নেমেছিলেন আনহেল ডি মারিয়া। বাঁ প্রান্তে খেলেছেন। মেসিকে নজরে রাখতে গিয়ে দি মারিয়াকে কার্যত অরক্ষিত রেখেছিলেন ফ্রান্সের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। আর বুদ্ধি করে বাঁ প্রান্ত থেকেই আক্রমণ শানাতে থাকে আর্জেন্টিনা। ফ্রান্সের রক্ষণ ভাগের খেলোয়াড় জুলস কুন্দে দি মারিয়াকে ভালভাবে মার্ক করতে পারেননি। আর সেই কারণে ২১ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে বল নিয়ে ফ্রান্সের বক্সে ঢোকার চেষ্টা করেন জুভেন্তাসের ফরোয়ার্ড। ওসমান দেম্বেলে পিছন থেকে তাঁকে ট্যাকল করতে গিয়ে ফেলে দেন। রেফারি সিমন মার্চিনিয়াক পেনাল্টির বাঁশি বাজান।  ফ্রান্সের গোলরক্ষক উগো লরিসকে ফাঁকি দিয়ে ডান দিক দিয়ে নেওয়া শটে গোল করেন মেসি। ৩৬ মিনিটে উপমেকানোর ভুলে নিজেদের অর্ধে বল পান মেসি।  ফরাসি রক্ষণ ফাঁকা পেয়ে ডান প্রান্তে হুলিয়ান আলভারেজকে পাস বাড়ান। বাঁ প্রান্তে থাকা  ডি মারিয়াকে পাস বাড়ান আলভারেজ। ফ্রান্সের গোলকিপার লরিস এগিয়ে এলে ঠান্ডা মাথায় বল জালে গড়ান ডি মারিয়া।

প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকা আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ শানাতে থাকে। মেসি-ডি মারিয়া-আলভারেজদের আটকাতে হিমশিম খান ফ্রান্সের রক্ষণ ভাগের খেলোয়াড়রা। ৫৯ মিনিটে ফাঁকা গোল পেয়েও ফ্রান্সের জালে বল গলাতে পারেননি মেসি। ৬২ মিনিটে ফ্রান্সের ডি বক্সে ফাঁকা অবস্থায় বল পেয়েছিলেন আলভারেজ। সামনে ছিলেন শুধু গোলরক্ষক লরিস। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল কাড়তে পারেননি তিনি। ফরাসি গোলরক্ষক দলের নিশ্চিত পতন রক্ষা করেন। আচমকাই ম্যাচে ঘুরে দাঁড়ায় ফ্রান্স। ৭৯ মিনিটের মাথায় ওতোমন্ডেকে ডি বক্সের মধ্যে ফেলে দেন আর্জেন্টিনার কোলা মুয়ানি। পেনাল্টি দিতে ভুল করেননি রেফারি। পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। এক মিনিট বাদে ফের আর্জেন্টিনার জালে বল গড়িয়ে ফ্রান্সকে ম্যাচে ফেরান এমবাপ্পে।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটে- বলে দাপট দেখিয়ে দিল্লিকে দুরমুশ করে জয়ী হায়দরাবাদ

ব্যাট হাতে অভিষেকের তাণ্ডব, দিল্লিকে ২৪৩ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

সিএসকে-এর জন্য দুঃসংবাদ, IPL থেকে ছিটকে গেলেন টপ-অর্ডারের ব্যাটসম্যান

‘টেনিস ও ক্রিকেটের মেলবন্ধন ঘটুক’ ভারত আসার ইচ্ছেপ্রকাশ করে জানালেন নোভাক জোকোভিচ

আইপিএলের পরেই আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ, বোর্ডের সিদ্ধান্তে ক্ষুব্ধ গম্ভীর

‘ভবিষ্যতের তারকা’, বৈভবকে নিয়ে যা যা বললেন পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ