‘একটি ফাউলেও শাস্তি পায়নি আর্জেন্টিনা’, বিস্ফোরক সুইস ডিফেন্ডার

Share:

নিজস্ব প্রতিনিধি: সুইজারল্যান্ডকে ৩–১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচের পরেও মেসিদের দলকে নিয়ে শুরু হয়েছে প্রবল বিতর্ক। ম্যাচ শেষে ফলাফল নিয়ে মাতামাতির চেয়ে বেশি আলোচনায় শুরু হয়েছে রেফারিং নিয়ে। কোচ মুরাত ইয়াকিনের পর এবার রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিও। তিনি দাবি করেছেন, গুরুত্বপূর্ণ মুহূর্তে একের পর এক সিদ্ধান্ত গিয়েছে আর্জেন্টিনার পক্ষে, যা ম্যাচের গতিপথে প্রভাব ফেলেছে।

বিশেষ করে ব্রিল এমবোলোর দ্বিতীয় হলুদ কার্ড দেখা এবং ১০ জন নিয়ে বাকি সময় খেলার ঘটনা নিয়ে সুইস ফুটবলাররা বড় আক্ষেপ করছেন। ম্যানুয়েল আকাঞ্জি বলেছেন, বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে তাঁর দল দারুণ লড়াই করলেও শেষ পর্যন্ত নানা প্রতিকূলতার কারণে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। তিনি বলেছেন, ‘এই মুহূর্তটা খুব, খুব কঠিন। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি দলের জন্য ভীষণ গর্ব অনুভব করেছি। খোলা খেলায় তাদের একটি সত্যিকারের গোলের সুযোগও আমার মনে পড়ছে না। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা যা দেখিয়েছি, তা সত্যিই অসাধারণ। তারা আমাদের বিপক্ষে কোনো সুযোগই পায়নি।’

আরও পড়ুনঃ ‘সম্মান দেখিয়ে কথা বলুন’, আঙুল উঁচিয়ে রেফারিকে শাসালেন মেসি

শুরুতেই কর্নার থেকে গোল খাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ম্যাচের শুরুতে সেট-পিসের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমাদের আরও ভালো করতে হবে। কিন্তু যখন রেফারিও আপনার বিপক্ষে থাকেন, তখন বিষয়টা আরও কঠিন হয়ে যায়।’ এর পরেই রেফারিং নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ করে আকাঞ্জি বলেন, ‘ছোট ছোট প্রতিটি সিদ্ধান্তই আমাদের বিপক্ষে গেছে। ‘আর্জেন্টিনা একটি ফাউলেও শাস্তি পায়নি’, এবার বিস্ফোরক সুইস ডিফেন্ডার। আমি সাধারণত ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে কিছু বলি না, কিন্তু আজকের মতো ম্যাচ আমি আগে কখনো দেখিনি।’

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল