বাংলাদেশে ফুটবল আকাদেমি খুলছে আর্জেন্টিনার রিভারপ্লেট

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চার বছরের চুক্তি করতে চলেছে রিভারপ্লেট।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কাতার বিশ্বকাপে লিওনেল মেসিদের সমর্থনের প্রতিদান হিসেবে দীর্ঘ ৪৫ বছর বাদে সোমবার বাংলাদেশে ফের দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা। আর এবার ফুটবল নিয়ে বাংলাদেশিদের তীব্র উন্মাদনা দেখে ফুটবল আকাদেমি চালুর সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনার বিখ্যাত ক্লাব আতলেতিকো রিভারপ্লেট। ওই ফুটবল আকাদেমি চালুর বিষয়ে আলোচনার জন্য এদিনই রাজধানী ঢাকার এক হোটেলে দেশের চার শীর্ষ ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিলেন  আতলেতিকো রিভারপ্লেটের  জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল কমিটির সভাপতি সেবাস্তিয়ান পেরেজ এসকোবার।

আর্জেন্টিনার পাশাপাশি বিশ্বের পাঁচটি দেশে মোট ২৫টি ফুটবল আকাদেমি পরিচালনা করে রিভারপ্লেট। ওই ফুটবল আকাদেমি থেকে বহু খেলোয়াড় উঠে এসেছেন যারা দাপটের সঙ্গে ফুটবল খেলছেন। কাতার বিশ্বকাপ উপলক্ষে লিওনেল মেসি সহ যেভাবে আর্জেন্টিনা দলের সমর্থনে চি‍ৎকার করেছে বাংলাদেশের ফুটবল প্রেমী দর্শকরা তাতে উ‍ৎসাহিত রিভারপ্লেট কর্তারা। এদিন ফুটবল আকাদেমি খোলার লক্ষ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ান বসুন্ধরা কিংস, রানার্সআপ আবাহনী ক্রীড়াচক্র, মোহমেডান স্পোর্টিং ও শেখ রাসেল ক্রীড়াচক্রের কর্তাদের সঙ্গে আলোচনায় বসেন রিভারপ্লেটের শীর্ষ কর্তা সেবাস্তিয়ান পেরেজ এসকোবার।

ক্লাবগুলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আতলেতিকো রিভারপ্লেটের শীর্ষ কর্তা বলেন, ‘আমরা জানি বাংলাদেশ ফুটবল পাগল। এখানে ফুটবল যেভাবে দেখা হয়, ফুটবলের প্রতি এখানকার মানুষের যে অনুভূতি, সেটা আমাদের মতোই।  বাংলাদেশে অনেক আর্জেন্টিনা সমর্থক রয়েছে এবং সে কারণেই মূলত আমরা এখানে এসেছি। অবশ্যই আমরা এখানে আকাদেমি খুলে  ছোটদের ফুটবল শেখাতে চাই।’

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা