আইপিএল ছেড়ে দেশের ক্রিকেটারদের বিক্ষোভে যোগদানের ডাক অর্জুন রণতুঙ্গার

ভারতের একটি সংবাদসংস্থাকে বিশেষ সাক্ষাৎকার

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  চরম সংকটে শ্রীলঙ্কা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাল দেখা দিয়েছে। মিলছে না জীবনদায়ী ওষুধ। জ্বালানি নেই। পরিস্থিতি এককথায় ভয়াবহ। এই অবস্থায় সে দেশের বহু ক্রিকেটার আইপিএল খেলছে। তাদের দেশে ফিরে আসার আহ্বান জানালেন প্রাক্তন ক্রিকেটার তথা মন্ত্রী অর্জুন রণতুঙ্গা।

ভারতের একটি সংবাদসংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে দ্বীপরাষ্ট্রের প্রাক্তন এই ক্রিকেটার জানিয়েছেন, ‘সত্যি কথা বলতে কী, অনেকেই এবছরের আইপিএলে খেলছেন। কিন্তু তারা দেশের এই পরিস্থিতির কথা জেনেও চুপ। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, মানুষ সরকারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে। এই খেলোয়াড়েরা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের অধীনে রয়েছে, যে বোর্ড নিয়ন্ত্রণ করে মন্ত্রক। ওরা চাকরি বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু এবার সময় হয়েছে মুখ খোলার। দেশের অনেক তরুণ খেলোয়াড় সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে। সামিল হয়েছে সরকার বিরোধী বিক্ষোভে।’

শ্রীলঙ্কার প্রাক্তন এই ক্রিকেটার আরও বলেন, ‘যখন পরিস্থিতি নাগালের বাইরে চলে যায়, তখন আপনাকে তাঁর জন্য মুখ খুলতে হবে। আর মুখ খোলার মতো জোর রাখতে হবে। আমাকে অনেকেই প্রশ্ন করছে, আমি কেন বিক্ষোভে সামিল হচ্ছি না। এর একটাই কারণ, গত ১৯ বছর ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত। আর শ্রীলঙ্কায় বর্তমানে চলছে, সেটা সে অর্থে রাজনৈতিক বিষয় নয়। লক্ষ্য করে দেখবে, এই জনরোষে কোনও রাজনৈতিক দল সামিল হয়নি। এই বিক্ষোভ স্বতঃস্ফূর্ত। আর এটাই শ্রীলঙ্কার মূল শক্তি।’

প্রসঙ্গত উল্লেখ্য,  রণতুঙ্গার আগে ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং ভানুকা রাজাপক্ষে গণবিক্ষোভের সমর্থন জানান।

আরও পড়ুন বিদেশি ঋণ এখন শোধ করতে পারবে না, ঘোষণা শ্রীলঙ্কার

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার