ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে উড়িয়ে ফের জয়ে ফিরল আর্সেনাল

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: অ্যাস্টন ভিলার কাছে ম্যানচেস্টার সিটির হারার দিনেই প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসকে গোলের মালা পরিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল আর্সেনাল। শনিবার ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলে হারালেন মিকেল আর্তেতার শিষ্যরা। আর্সেনালের হয়ে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। বাকি তিনটি গোল করেছেন জার্মান ফরোয়ার্ড কাই হাভার্‍ৎজ, গাব্রিয়েল মার্তিনেল্লি ও ডেকলান রাইস।শনিবার (২১ ডিসেম্বর) জয়ের ফলে ১৭ ম্যাচে ৯ জয়, ২ হার ও  ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আর্সেনাল।

গত বুধবারই (১৭ ডিসেম্বর) লিগ কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল ক্রিস্টাল প্যালেস ও আর্সেনাল। ওই ম্যাচে প্রথমে পিছিয়ে পড়লেও গ্যাব্রিয়েল জেসুসের অসাধারণ হ্যাটট্রিকের সুবাদে ৩-২ গোলে জিতে সেমিফাইনালে পৌঁছেছিল আর্সেনাল। তাই এদিন প্রিমিয়ার লিগের ম্যাচে ওই হারের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছিল প্যালেসের কাছে। কিন্তু খেলায় তা লক্ষ্য করা যায়নি। ম্যাচের ছয় মিনিটের মাথাতেই এগিয়ে যায় মিকেল আর্তেতার দল। এক দুর্দান্ত আক্রমণ নিয়ে প্যালেসের রক্ষণে হানা দিয়েছিলেন কাই হাভার‍ৎজরা। প্যালেসের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে ফাঁকায় বল পেয়ে যায় সুযোগসন্ধানী ফরোয়ার্ড হিসাবে পরিচিত গ্যাব্রিয়েল জেসুস। ছুটে গিয়ে প্রথম ছোঁয়ার শটে বল জালে পাঠান তিনি।গোল খাওয়ার পরেই খোঁচা খাওয়া বাঘের মতো জেগে ওঠেন প্যালেসের খেলোয়াড়রা। ১১ মিনিটের মাথায় বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে সতীর্থের পাস ধরে আর্সেনালের বক্সে ঢুকে পড়েন ইসমাইলা সার। প্রতিপক্ষের খেলোয়াড়দের কাছ থেকে তেমন বাধা না পাওয়ায় দূরপাল্লার শটে গোলের ঠিকানা খুঁজে নেন সেনেগালের ফরোয়ার্ড। ওই গোল হজমের তিন মিনিট বাদে কর্নার আদায় করে নেয় আর্সেনাল। এক সতীর্থের কাছ থেকে পাওয়া ব্যাক পাস থেকে জোরালো শটে ফের প্যালেসের জাল কাঁপান জেসুস। এর পর আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে খেলা। ২১ মিনিটে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ মিস করেন  জ্যাঁ-ফিলিপে মাতেতা। গোলরক্ষককে একা পেয়েও বল জালে রাখতে ব্যর্থ হন। তার শট এগিয়ে গিয়ে রুখে দেন দাভিদ রায়া। ৩৭তম মিনিটে গাব্রিয়েল মাগালিয়াইসের হেড ক্রসবারে লাগে। এরপর জেসুসের হেড প্রতিহত হয় পোস্টে। তবে এই যাত্রায় পরক্ষণেই গোল পেয়ে যায় তারা, ফিরতি বল কাছ থেকে অনায়াসে জালে পাঠান কাই হাভার‍ৎজ। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়েন মিকেল আর্তেতার শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার চেষ্টা চালায় প্যালেসের খেলোয়াড়রা। কিন্তু তিন কাঠির নিচে অতন্দ্র প্রহরী হয়ে দাঁড়ান আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়া। আট মিনিটের মাথায় মাতেতার দূর থেকে নেওয়া শট ঝাঁপিয়ে ফেরানোর পর, ফিরতি বলে ইসমাইলা সারের প্রচেষ্টাও আটকান স্প্যানিশ গোলরক্ষক। খেলার বিপরীতে ৬০ মিনিটের মাথায় ফের গোল করে ব্যবধান বাড়ায় আর্সেনাল। জেসুসের শট পা দিয়ে রুখে দেন প্যালেসের গোলরক্ষক। কিন্তু ফিরতি বলে ফের গোল লক্ষ্য করে শট নেন ডেকলাইন রাইস এবং তাতে পা ছুঁইয়ে জালে পাঠান আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্তিনেল্লি। ৮৪ মিনিটে প্যালেসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন রাইস। রিকোর্দোর পাস থেকে বল পেয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে দূরের পোস্ট ঘেঁষে পঞ্চম গোলটি করেন।

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

শ্যামনগরে রাতের অন্ধকারে দুঃসাহসিক চুরি, পরপর তিনটি দোকানে হানা চোরের

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

মিড-ডে মিল নিয়ে দুর্নীতি রুখতে কড়া বার্তা স্কুল শিক্ষা দফতরের

স্মার্ট ক্লাসরুমে অশ্লীল ভোজপুরী গানের সঙ্গে চটুল নাচ পড়ুয়াদের, তদন্তের নির্দেশ জেলাশাসকের

মন্দারমণিতে যাওয়ার নামে শ্বশুরবাড়িতে গিয়ে ১৫ লক্ষ টাকার গয়না চুরি, গ্রেফতার ‘গুণধর’ জামাই

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

হাসিনা ফেরার আগেই আওয়ামী সমর্থকদের গণহারে গ্রেফতারের নির্দেশ তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট

দুর্গাপুজোর দখলদারি নিয়ে দলীয় কর্মীদের সতর্কবার্তা দিলীপ ঘোষের

নাবালক হওয়ায় প্রেমিকার সঙ্গে বিয়ে দিতে রাজি হননি, কিশোর ছেলের গুলিতে ঝাঁঝরা পুলিশ কর্মী