কিনওয়েন ঝেং-কে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন সাবালেঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: সবাই ভেবেছিলেন জোর টক্কর হবে। কিন্তু হলো তার উল্টোটাই। এক পেশে ম্যাচে স্ট্রেট সেটে চিনের কিনওয়েন ঝেং-কে হারিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হলেন বেলারুশের টেনিস সুন্দরী আরিনা সাবালেঙ্কা। সেই সঙ্গে শনিবার ছুঁয়ে ফেললেন সেরিনা উইলিয়ামসের রেকর্ড। সেরেনার পরে দ্বিতীয় মহিলা খেলোয়াড় হিসাবে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব পকেটে পুরলেন ২৫ বছরের টেনিস তারকা। গতবার কাজাখস্তানের এলেনা রেবেকিনাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন বেলারুশ কন্যা।

চলতি বছর দ্বিতীয় বাছাই হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে এসেছিলেন সাবালেঙ্কা। প্রতিপক্ষের কাছে কোনও সেট না হেরে উঠেছিলেন ফাইনালে। আর ফাইনালে ইতিহাস ছঞোঁয়ার হাতছানি ছিল তাঁর সামনে। শনিবার মেলবোর্নের রড লেভার এরিনায় ফাইনালের শুরু থেকেই অবাছাই কিনওয়েন ঝেংয়ের বিরুদ্ধে আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন বেলারুশ সুন্দরী। আর তাতেই দিশেহারা হয়ে পড়েন ঝেং। ম্যাচ শুরু হওয়ার ২ মিনিট পরই প্রথম গেমটি জিতে নেন সাবালেঙ্কা। তার পরে একের পর এক গেম জিততে থাকেন। ৩-০ হওয়ার পরে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন ঝেং। কিন্তু সেই প্রতিরোধ গুঁড়িয়ে মাত্র ৩৩ মিনিটের মধ্যেই ৬–৩ গেমে প্রথম সেট জিতে নেন সাবালেঙ্কা।

সহজে প্রথম সেট জয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস পেয়েছিলেন বেলারুশের টেনিস তারকা। প্রথম সেট যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই দ্বিতীয় সেট শুরু করেন। আট গেমের মধ্যেই খেলার নিষ্পত্তি হয়ে যায়। ৬-২ গেমে দ্বিতীয় সেট জেতার সঙ্গে সঙ্গে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জেতার অনন্য নজির গড়েন সাবালেঙ্কা। প্রতিদ্বন্দ্বী কিনওয়েনের ঝেংয়ের চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। মাত্র ৭২ মিনিটেই অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের চ্যাম্পিয়ন নির্ধারিত হয়ে যায়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের