জেলে যাচ্ছেন প্রাক্তন কোচ বরিস, হাউ হাউ করে কেঁদে ফেললেন জোকোভিচ

বরিস বেকার একসময় জোকোভিচের কোচ ছিলেন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্রাক্তন টেনিস স্টার বরিস বেকার জেলে যাচ্ছেন-এই খবর পেয়ে কেঁদে ফেললেন জোকোভিচ। মাদ্রিদে সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে কথা বলতে গিয়ে গলা জড়িয়ে গিয়েছিল জোকোভিচের।

টেনিস তারকা বলেন, ‘বরিস জেলে যাচ্ছেন-এই খবর শুনে মন ভেঙে গিয়েছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। ও আমার দীর্ঘদিনের বন্ধু। তিন বছর কোচের দায়িত্ব পালন করেছেন। বরিসের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক কয়েক বছরের। আমার কেরিয়ারে উন্নতির পিছনে ওর বিশেষ অবদান রয়েছে। আমি আশা করব, জেলে থাকাকালীন বরিস সুস্থ ভাবে থাকবেন। জেল থেকে বেরিয়ে এসে ওর জীবন স্বাভাবিক ছন্দে ফিরবে-তেমনই আশা করি। যদিও এটাও জানি, জেল থেকে ফেরার পর জীবন কতটা স্বাভাবিক থাকবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, কোনও মানুষ জেলে থাকলে তার জীবন বদলে যায়। ফলে, জেল থেকে ছাড়া পাওয়ার পর জীবন-যাপন আদৌ স্বাভাবিক থাকবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। আমি শুধু ওর সুস্থ জীবনের জন্য প্রার্থনা করতে পারি। ঈশ্বরে কাছে আমার প্রার্থনা, উনি যেন এই দুঃসময়ে বরিসের পাশে দাঁড়ান। ওর মনোবল বাড়াতে সাহায্য করুক।’

উল্লেখ করা যেতে পারে,বরিস বেকার একসময় জোকোভিচের কোচ ছিলেন। ২০১৪ থেকে ২০১৬ এই দু বছর জোকোভিচকে তিনি প্রশিক্ষণ দিয়েছিলেন। তবে চলতি মরসুমে খুব ভালো পারফর্ম করতে পারেননি জোকোভিচ। অনেকে মনে করছেন, বরিস বেকারের সাজার খবর কিছুটা হলেও তাঁর জীবনে প্রভাব ফেলেছে।

আরও পড়ুন অবশেষে হাফ সেঞ্চুরি, রানের দেখা পেলেন বিরাট কোহলি

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের