সিরাজের হাতে রাখি বেঁধে প্রেমের জল্পনায় জল ঢাললেন আশা ভোঁসলের নাতনি

বহু ক্রিকেটার বলিউড অভিনেত্রীর প্রেমে পড়ে ঘর বেঁধেছেন, বর্তমানে চুটিয়ে সংসার করছেন। তাই জনাই ও সিরাজের ডেটিংয়ের খবরও কেউ অবিশ্বাস করেননি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারকা হোক বা তারকা ঘনিষ্ঠ, যে কারও প্রেমের খবর প্রকাশ্যে আসলেই সকলে হুড়মুড়িয়ে নেটপাড়ায় ভিড় জমায়। বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল যে, ক্রিকেটার মহম্মদ সিরাজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের নাতনি জনাই ভোঁসলে। তবে বলিউড আর ক্রিকেট জগত যে ওতপ্রোতভাবে জড়িত, এ কথা কারোরই অজানা নয়। বহু ক্রিকেটার বলিউড অভিনেত্রীর প্রেমে পড়ে ঘর বেঁধেছেন, বর্তমানে চুটিয়ে সংসার করছেন। তাই জনাই ও সিরাজের ডেটিংয়ের খবরও কেউ অবিশ্বাস করেননি। কিন্তু জনাই বহুবার প্রকাশ্যে জানিয়েছিলেন যে, সিরাজ তাঁর শুধুমাত্র ভাই, আর কিছু নয়! তবুও যেন গুঞ্জন থামার নাম নেই।

তবে এবার রাখিতে সিরাজের হাতে রাখি বেঁধে সব জল্পনার অবসান ঘটালেন জনাই নিজেই। আর রাখি মানেই ভাই বোনের সম্পর্কের পবিত্র বন্ধন। সুতরাং সিরাজকে যে শুধুই ভাই বা দাদা ভাবেন জনাই, তা জানিয়ে দিলেন আশা ভোঁসলের নাতনি। সম্প্রতি ক্রিকেটারের জন্যে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছিলেন জনাই। যেখানে তিনি সিরাজকে ভাই বলেও সম্বোধন করে ছিলেন। জানিয়েছিলেন, ইংল্যান্ডে সিরাজের ম্যাচজয়ী পারফরম্যান্সে তিনি খুব খুশি। আর গতকাল সিরাজের হাতে রাখি বেঁধে জনাই গোটা বিশ্বকে জানিয়ে দিলেন যে, সিরাজ তাঁর ভাই। তিনি ক্রিকেটারকে রাখি বাঁধার একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে, জনাই সিরিজের কব্জিতে রাখি বাঁধছেন।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, সিরাজ তাঁর কাছে হাজারের মধ্যে একজন। তার চেয়ে ভাল মানুষ আর কেউ হতেই পারেনা। রাখির পাশাপাশি জনাই সিরাজকে একটি সোনার ব্রেসলেটও উপহার দিয়েছেন। যা ক্রিকেটার ভালবাসার সঙ্গে গ্রহণ করেছেন। সুতরাং সিরাজের সঙ্গে যে তাঁর কোনও ডেটিংয়ের সম্পর্ক নেই, শুধুমাত্র ভাইয়ের সম্পর্ক, তা সিযাজের কব্জিতে রাখি বেঁধে সমস্ত জল্পনার অবসান ঘটালেন জনাই।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের