অস্ট্রেলিয়ার বোলারদের বিধ্বংসী বোলিংয়ে ৩২৫ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: দুর্দান্ত শুরু করেও শেষের দিকে খেই হারিয়ে ফেললেন ইংল্যান্ডের ব্যাটাররা। অস্ট্রেলিয়ার বোলারদের দুরন্ত বোলিংয়ের কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন বেন স্টোকস-জনি বেয়ারস্টোরা। ৪৭ রানে ছয় উইকেট হারানোর ফলে ইংল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে গেল ৩২৫ রানে। অর্থা‍ৎ প্রথম ইনিংসে সফরকারী দলের চেয়ে ৯১ রানে পিছিয়ে রইলেন বেন স্টোকসরা।

শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরুর সময়ে ইংল্যান্ডের রান ছিল চার উইকেটে ২৭৮। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে ১৩৮ রানে পিছিয়ে ছিল স্বাগতিকরা। ক্রিজে ছিলেন অধিনায়ক বেন স্টোকস ও হ্যারি ব্রুক। মনে হচ্ছিল অনায়াসে ওই রান টপকে যাবে ইংল্যান্ড। কিন্তু কোথায় কী? তৃতীয় দিনের দ্বিতীয বলেই সাজঘরে ফেরেন ইংল্যান্ড অধিনায়ক। মিচেল স্টার্কের বলে খোঁচা মেরে তৃতীয় স্লিপে ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ তুলে বিদায় নেন। আগের দিন ৪৫ রানে অপরাজিত থাকা হ্যারি ব্রুকও তেমন সুবিধা করতে পারেননি। মাত্র পাঁচ রান করে অর্ধঅশতরান করার পরেই মিচেল স্টার্কের বলে অজি অধিনায়ক প্যাট কামিংসের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন।

পর পর দুই উইকেট হারিয়ে বিপাকে পড়া ইংল্যান্ড শিবিরের বড় ভরসা ছিলেন উইকেটরক্ষক জনি বেয়ারস্টো। দেখেশুনে ধীর-স্থিরভাবেই খেলছিলেন। অজি বোলাররা যাতে মাথায চাপতে না পারেন সেই চেষ্টা করেছিলেন। কিন্তু ৩৬ বলে ১৬ রান করে জশ হ্যাজলউডের বলে সাজঘরে ফেরেন। ৩১১ রানে সাত উইকেট হারায় ইংল্যান্ড। ওলি রবিনসন ও স্টুয়ার্ট ব্রডরা চেষ্টা করছিলেন। কিন্তু অজি বোলারদের বিষাক্ত বোলিং সামলানোর মতো দক্ষতা ছিল না তাঁদের। দুজনে মিলে ১৩ রান যোগ করেন। ট্র্যাভিস হেড বল হাতে এক ওভারেই ইংল্যান্ড শিবিরকে জোড়া ধাক্কা দেন। ,প্রথমে ফেরান ওলি রবিনসনকে। তিন বলে বাদে ফে্বরান ব্রডকে। জোস টঙ্গকে ফিরিয়ে ৩২৫ রানে ইংল্যান্ডের ইনিংস গুটিয়ে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ইংল্যান্ডের শেষের তিন উইকেটের পতন হয় মাত্র এক রানের বিনিময়ে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

টুলুর ‘সাম্রাজ্য’-এর নেপথ্যে কারা? অনুব্রতের দেহরক্ষীর বাড়িতে তল্লাশি পুলিশের

‘পশ্চিমবঙ্গকে ভারতসেরা করতে হবে,’ স্বাধীনতা দিবসে রেড রোডে সংকল্প শুভেন্দুর

স্বাধীনতা দিবসের সেরা চমক! বাংলার তাঁতে ফুটে উঠল ‘বন্দে মাতরম’, শাড়ি বুনলেন অভিনব বসাক

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

নিরাপত্তারক্ষীর কাজের আড়ালে পাক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ! বেঙ্গালুরুতে গ্রেফতার বাংলার যুবক

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ! মুক্তির দিনে মাত্র ২১ কোটি টাকা আয় করল ইমরানের ‘আওয়ারাপান ২’

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

২০৩৬-এ ভারতে অলিম্পিক, ‘জেন আলফা’র মন জয়ে বড় ঘোষণা মোদির

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ