২৭ অগস্ট থেকে শুরু এশিয়া কাপ, ফাইনাল ১১ সেপ্টেম্বর

শনিবার কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: চার বছর বাদে ফের বসতে চলেছে এশিয়া কাপের আসর। শ্রীলঙ্কার মাটিতে আগামী ২৭ অগস্ট থেকে শুরু হবে প্রতিযোগিতা। ফাইনাল ম্যাচ হবে ১১ সেপ্টেম্বর। টি-পুয়েন্টি ফরম্যাটেই হবে এবারের প্রতিযোগিতা। শনিবার কলম্বোয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর বসছে টি-টুয়েন্টি বিশ্বকাপের আসর। তার আগে এশিয়া কাপ প্রতিযোগিতার আয়োজনে খুশি উপমহাদেশের ক্রিকেট নিয়ামক সংস্থার কর্তারা।

১৯৮৪ সালে শুরু হয়েছিল এশিয়া কাপ। সাধারণত ওয়ানডে ও টি-টোয়েন্টি –দু্ই ফরম্যাটেই আয়োজিত হয় প্রতিযোগিতার। যেহেতু চলতি বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টুয়েন্টি বিশ্বকাপ রয়েছে, তাই এবারের এশিয়া কাপটি কুড়ি ওভারের ফরম্যাটেই আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপমহাদেশের পাঁচ টেস্ট খেলুড়ে দেশ শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান সরাসরিই অংশ নেবে এবারের প্রতিযোগিতায়। এর বাইরে ২০ অগস্ট থেকে শুরু হবে বাছাই পর্ব। ওই পর্বের বিজয়ী দল অংশ নেবে।

১৯৮৪ সাল থেকে শুরু হওয়ার পরে ২০১৮ সাল পর্যন্ত মোট ১৪ বার এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সর্বাধিক সাতবার জিতেছে ভারত। শ্রীলঙ্কা জিতেছে পাঁচ বার। ২০১৮ সালেএশিয়া কাপের সবশেষ আসর হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। সেবার ফাইনালে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত। ২০১৬ সালে টি-টুয়েন্ট ফরম্যাটের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ছিল ভারত, রানার্সআপ বাংলাদেশ। ২০২০ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা থাকলেও করোনার বেলাগাম সংক্রমণের কারণে তা বাতিল হয়েছিল। পরে ২০২১ সালের জুনে শ্রীলঙ্কায় এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কিন্তু একই কারণে তাও বাতিল হয়ে যায়।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার