বৃষ্টির জন্য কমছে ওভার, জিততে গেলে কত ওভারে কত রান করতে হবে রোহিতদের?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: এশিয়া কাপে ভারতকে তাড়া করে বেড়াচ্ছে বৃষ্টি। শনিবার পাকিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মাদের ম্যাচ ভেস্তে গিয়েছিল বৃষ্টির কারণেও। সোমবারও ফের ভিলেন হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। এখনও পর্যন্ত তিন-তিনবার বৃষ্টির জন্য খেলা থামাতে হয়েছে। তার মধ্যে নেপালের ব্যাটিংয়ের সময়ে দু’বার খেলা থামাতে হয়েছিল। ভারতের ব্যাটিংয়ের শুরুতেও খেলা থামাতে হয়েছে।

বৃষ্টির কারণে যে ম্যাচের ওভার কমছে তা অনেকটাই নিশ্চিত। কেননা দ্বিতীয় ইনিংস শুরু করার কাট অফ সময় পেরিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত ওভার কমলে ডাকওয়ার্থ-লুইস মেথডে জেতার জন্য রোহিত শর্মাদের কত ওভারে কত রান করতে হবে তাও প্রকাশ্যে এসেছে। প্রথমে ব্যাট করে ৪৮.২ ওভারে ২৩০ রানে গুটিয়ে গিয়েছিল নেপাল। জবাবে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া ২.১ ওভারে বিনা উইকেটে ১৭ রান তুলেছে। ৪ রানে অপরাজিত ভারত অধিনায়ক রোহিত শর্মা আর ১২ রানে শুভমন গিল।

বৃষ্টির জন্য ওভার কমে ৪৫ হলে জয়ের জন্য রোহিত শর্মাদের করতে হবে ২২০ রান। যদি ৪০ ওভারের খেলা হয় সেক্ষেত্রে টিম ইন্ডিয়াকে করতে হবে ২০৭ রান। ৩৫ ওভারের খেলা হলে ১৯২ রান। ৩০ ওভারের খেলা হলে জেতার জন্য চাই ১৭৪ রান। আর ২০ ওভারের খেলা হলে ১৩০ রান করতে হবে। ন্যূনতম ২০ ওভার খেলা হওয়ার সময় হাতে না পাওয়া গেলে সেক্ষেত্রে ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা হবে। দুই দলই এক পয়েন্ট করে পাবে। আর সেক্ষেত্রে দুই ম্যাচে দুই পয়েন্ট পেয়ে সরাসরি সুপার ফোরে পৌঁছে যাবে রোহিতরা।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে