আফগানদের জয়ের জন্য ৩৩৫ রানের লক্ষ্য দিল সাকিবরা

Share:

নিজস্ব প্রতিনিধি, লাহোর: মরণ-বাঁচন ম্যাচে মেহেদী হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্তর জোড়া শতরানের সুবাদে আফগানদের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৪ রান তুলেছেন সাকিবরা। আফগানিস্তানের কোনও বোলারই তেমনভাবে দাগ কাটতে পারেননি।

রবিবার লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথম একাদশে তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। সবাইকে চমকে দিয়ে মোহাম্মদ নাঈমের সঙ্গে ওপেন করতে নামেন স্পিনার কাম অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন দুজনে। শেষ পর্যন্ত দশম ওভারের শেষ বলে নাঈমকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙেন মুজিব উর রহমান। ৩২ বলে ২৮ রান করে ফিরে যান নাঈম। দুই বল বাদে ফের ধাক্কা খায় টাইগাররা। কোনও রান না করেই গুলাবদিন নাইবের বলে সাজঘরে ফেরেন তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়।

পর পর দুই উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে টেনে তুলতে পরিত্রাতা হিসেবে হাজির হন মেহেদী হাসান ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে জুটি বেঁধে ফজল হক ফারুখি, করিম জানাতদের মতো আফগান বোলারদের নিয়ে ছেলেখেলা করতে থাকেন দুজনে। কীভাবে দুই বাংলাদেশি ব্যাটারকে থামানো যাবে তা ভেবেই উঠতে পারেননি আফগান বোলাররা। ১১৫ বলে ওয়ানডে কেরিয়ারের দ্বিতীয় শতরান পূর্ণ করেন মেহেদী। তাঁকে যোগ্য সঙ্গত করতে থাকেন নাজমুল হোসেনও। মুজিব উর রহমানের বল এক্সট্রা কভারের উপর থেকে মাঠের বাইরে পাঠাতে গিয়ে আঙুলে চোট পেয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় মেহেদীকে। মাঠ ছাড়ার আগে ১১৯ বলে ১১২ রানের এক দুরন্ত ইনিংস খেলেছেন। মুজিবের বলে সিঙ্গেল নিয়ে নিজের কেরিয়ারে দ্বিতীয় শতরান পান নাজমুলও। সেঞ্চুরি হাঁকাতে তিনি খেলেছেন ১০১ বল। শেষ পর্যন্ত ১০৫ বলে ১০৪ রানের ইনিংস খেলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন শান্ত। টাইগারদের উইকেটরক্ষক মুশফিকুর রহিম ১৫ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলে রান আউট হয়ে ফেরেন। শামিম হোসেন পাটোয়ারি (৬ বলে ১১) তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হন। নির্ধারিত ৫০ ওভারে পাষচ উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান ৩৪ এবং আফিফ হোসেন ৪ রানে অপরাজিত থাকেন।

মা দুর্গার আশীর্বাদে খুলবে কপাল, গজকেশরী ও সর্বার্থসিদ্ধি যোগে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

হাতে মোবাইল, মাথায় AI! অজান্তেই আপনার সন্তানের মস্তিষ্ক গিলে খাচ্ছে চ্যাটবট?

বিজয়ওয়াড়ায় চলন্ত গাড়িতে আগুন, ঝলসে মৃত্যু একই পরিবারের চার সদস্যের

স্বয়ং বামাক্ষ্যাপা আসতেন পুজোয়! দু’বার বন্ধের মুখে দাঁড়িয়েও কীভাবে বাঁচল ঐতিহ্য?

ফের যুবভারতী কাঁপাবেন কিংবদন্তি ফুটবলাররা, ২৫ নভেম্বর মুখোমুখি রিয়াল ও বার্সেলোনা

শতরানের পরেই মাঠে কান্নায় ভেঙে পড়লেন ধর্ষণের অভিযোগে জেল খাটা অভিষেক পোড়েল

মুম্বই-থানেতেও জমজমাট দুর্গাপুজো, ঘুরে দেখুন এই ১০ মণ্ডপ

কাশ্মীরের পুঞ্চেতে অনুপ্রবেশের সময় ল্যান্ডমাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন লস্করের কমান্ডার-সহ চার জঙ্গি

‘সিপিএমের পা ধরছে তৃণমূল, মানুষ সেটা দেখছে,’ খোঁচা শুভেন্দুর

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তর ইস্তফা চাইল কেরল কংগ্রেস

আটা-ভোজ্য তেলের দাম নাগালের বাইরে, সেপ্টেম্বরে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার আরও বাড়ল

ব্যাট হাতে তাণ্ডব রাহুল দ্রাবিড়ের পুত্রের, ৪১ বলে ৮৫ রানের ঝোড়ো ইনিংস অন্বয়ের

ভর দুপুরে জেলাপরিষদে ঢুকে দুষ্কৃতী তাণ্ডব, ভাঙচুর চলল সভাধিপতির ঘরে

ক্যারিবীয়দের হারানোর পরেই ক্ষমা চাইলেন আর্শদীপ সিংহ, কার কাছে?