নেপালকে হারিয়ে সুপার ফোরে যেতে রোহিতদের চাই ২৩১ রান

Share:

নিজস্ব প্রতিনিধি: রবীন্দ্র জাদেজার ঘূর্ণি সামাল দিয়ে ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৩০ রান তুলল নেপাল। যদিও নির্ধারিত ৫০ ওভার ব্যাট করতে পারেননি রোহিত পৌড়েলরা। ৪৮.২ ওভারেই গুটিয়ে যায় নেপালের ইনিংস। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ তিনটি করে উইকেট নিয়েছেন।

সোমবার টসে জিতে প্রথমে নেপালকে ব্যাট করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই ক্যাচ ফস্কানোর প্রতিযোগিতায় সামিল হন ভারতীয় খেলোয়াড়রা। আর তার ফলে ওপেনিং জুটিতে ভদ্রস্থ রান তোলে নেপাল। জীবন পেয়েই ধুমধাড়াক্কা ব্যাট করতে থাকেন কুশল ভুর্তেল। শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরের বলে ঈশানের হাতে ক্যাচ দিয়ে ৩৮ রানে ফেরেন তিনি। এর পরেই নেপাল শিবিরে পর পর আঘাত হানতে থাকেন রবীন্দ্র জাদেজা। সাত রান করে জাদেজার বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ভীম শারকি। নেপালের অধিনায়ক রোহিত পৌড়েলকে ফেরান জাদেজা। মাত্র ৫ রান করে ভারত অধিনায়ক রোহিতের হাতে ক্যাচ দিয়ে ফেরেন নেপাল অধিনায়ক। স্কোর বোর্ডে আট রান যোগ হতে না হতেই জাদেজার বলে সিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরের পথ ধরেন কুশল মাল্লা (২)। পর পর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছে নেপাল। দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালিয়েছিলেন আসিফ শেখ। অর্ধ শতরানের পরেই অবশ্য তাঁকে থামান মহম্মদ সিরাজ। আউট হওয়ার আগে ৯৭ বলে ৫৮ রান করেছেন তিনি। গুলশান ঝা-ও খানিকটা লড়াই চালানোর চেষ্টা করেছিলেন। হাত খুলে খেলছিলেন। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। ৩৫ বলে ২৩ রান করে মহম্মদ সিরাজের বলে ঈশান কিশনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন।

এর পরে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান দীপেন্দ্র সিং আইরে ও সম্পাল কামি। দু’জনে জুটি বেঁধে ৩৪ রান সংগ্রহ করেন। ৩৭ ওভার শেষে শুরু হয় বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণে বেশ খানিকক্ষণ খেলা বন্ধ থাকে। সপ্তম উইকেটে ৫০ রান যোগ হওয়ার পরে দীপেন্দ্রকে (২৯) ফিরিয়ে জুটি ভাঙেন হার্দিক পাণ্ড্য। এর পরে বিধ্বংসী হয়ে ওঠেন সম্পাল কামি। অর্ধ শতরানের আগেই তাঁকে ফিরিয়ে দেন মহম্মদ সামি। তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে সাজঘরে ফেরেন সন্দীপ লামিচানে (৯)। ৪৯ তম ওভারের দ্বিতীয় বলে ললিত রাজবংশীর স্ট্যাম্প ছিটকে দিয়ে নেপালের ইনিংস গুটিয়ে দেন মহম্মদ সিরাজ।

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL

সিটংয়ে বার্বিকিউ কাণ্ডে তদন্তে ফরেন্সিক দল, হোমস্টেও বন্ধ করল পুলিশ

ফাঁকা রাস্তার ধারে পাথর দিয়ে এটিএম ভেঙে লুঠের চেষ্টা! আটক যুবক

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একের পর এক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক! গ্রেফতার যুবক

মুখ্যমন্ত্রীকে কুকথা বলার অভিযোগ, কল্যাণের বিরুদ্ধে শান্তিপুর থানায় অভিযোগ দায়ের

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ব্যাটে-বলে বাংলাদেশকে দুরমুশ করল ভারত, এশিয়াডে পদক নিশ্চিত হরমনপ্রীতদের

‘ONGC অয়েলফিল্ড নিয়ে কোনও রাজনৈতিক বিভাজন নয়,’ সাফ বার্তা শমীকের

রেজিনগরে ভোটপ্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক, তালিকা প্রকাশ করল কালীঘাট তৃণমূল

কেমন আছেন ইমরান খান? হঠাৎ আদিয়ালা জেলে পৌঁছাল বিশেষ মেডিকেল টিম