রোহিতদের জয়ের জন্য ২৬৬ রানের লক্ষ্য দিল সাকিবরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: প্রাথমিক বিপর্যয় কাটিয়ে ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়াল বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান, তাওহিদ হৃদয় ও নাসুম আমেদের চওড়া ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলল টাইগাররা। ভারতের পক্ষে শার্দুল ঠাকুর ৬৫ রানে তিন উইকেট নিয়েছেন।

শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে নিয়মরক্ষার ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টসে জিতে প্রথমে টাইগারদের ব্যাটিং করতে পাঠান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমেই ধাক্কা খায় টাইগাররা। তৃতীয় ওভারেই মহম্মদ সামির বলে শূন্য রানে আউট হয়ে যান লিটন দাস। পরের ওভারেই তানজিদ হাসানের স্ট্যাম্প ছিটকে দেন শার্দুল ঠাকুর। ১৩ বলে ১২ রান করে ফেরেন তরুণ ব্যাটার। ষষ্ঠ ওভারে শার্দুল ঠাকুরের বলে খোঁচা দিতে গিয়ে উইকেটরক্ষক কে এল রাহুলের গ্লাভসে বন্দি হলেন আনামুল হক (১১ বলে ৪)। এর পরে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান সাকিব আল হাসান ও মেহেদি হাসান মিরাজ। দুজনে ভালই খেলছিলেন। পঞ্চদশ ওভারে অক্ষর পটেলের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ফিরে যান মিরাজ (১৩)।

এর পরে জুটি বেঁধে দলকে বিপদ থেকে উদ্ধার করেন সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। দুর্দান্ত প্রতিরোধ গড়ে শতরানের পার্টনারশিপ গড়েন দু’জনে। চার বছর বাদে শতরানের দিকে এগোচ্ছিলেন টাইগার অধিনায়ক। কিন্তু জল পানের বিরতির পরে শার্দুল ঠাকুরের দুর্দান্ত বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব। তাঁর ৮৫ বলে ৮০ রানের ইনিংস সাজানো ছিল ৬টি চার আর ৩টি ছক্কায়। টাইগার অধিনায়কের পরে দ্রুত ফিরে যান শামিম হোসেনও (১)। এর পরে তাওহিদ ও নাসুম আমেদ জুটি বেঁধে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। অর্ধশতরানের পরে মহম্মদ সামির বলে তিলক ভার্মার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তাওহিদ (৫৪)। পরে অষ্টম উইকেটে জুটি বেঁধে নাসুম ও মাহেদী হাসান দলকে এগিয়ে নিয়ে যান। ৪৫ বলে ৪৪ রানের মারকুটে ইনিংস খেলে প্রসিদ্ধ কৃষ্ণার বলে আউট হয়ে সাজঘরে ফেরেন নাসুম। দশ নম্বরে ব্যাট করতে নেমে শেষের দিকে ঝড় তোলেন তানজিম হাসান সাকিব। ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। ২৩ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন মাহেদীও।

আবার ডিম থেরাপি টাকিতে, টার্গেট ধৃত কাউন্সিলরের স্বামী

আরজি কর হাসপাতালে ফের CBI, কোন সূত্র খুঁজছেন গোয়েন্দারা?

গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিনের আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেকের আপ্ত সহায়ক

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ‘কুমকুম ভাগ্য’-খ্যাত অভিনেত্রী সঞ্চিতা উগালে

১৬ বছরের নীচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা! বড় সিদ্ধান্ত ব্রিটেনের

‘আমাদের বাঁচান’, আকুতি ভারত-বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের

বেঁচে যাওয়া ইডলি দিয়ে ৫ মিনিটে বানান মজাদার তন্দুরি ইডলি চাট

জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

কাকলি-সুদীপদের NCPI-এর কার্যালয়ের নিরাপত্তায় মোতায়েন কেন্দ্রীয় বাহিনী

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের