এশিয়া কাপে ভারত-পাকিস্তানের ‘মহাযুদ্ধ’ ১৪ সেপ্টেম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি: সব জল্পনার অবসান ঘটিয়ে এশিয়া কাপের দিনক্ষণ ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভি। শনিবার  (২৬ জুলাই) মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে তিনি জানিয়েছেন, ‘আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহিতে বসবে এশিয়া কাপের আসর। খুব শিগগিরই চূড়ান্ত ক্রীড়াসূচি  প্রকাশ করা হবে। অর্থা‍ৎ কবে কোন দলের খেলা, কে কার সঙ্গে মুখোমুখি হবে তা প্রকাশ্যে আনা হবে। যদিও সূত্রের খবর, প্রাথমিক যে সূচি করা হয়েছে, তাতে একই গ্রুপে রাখা হয়েছে দুই চির শত্রু পাকিস্তান ও ভারতকে। আগামী ১৪ সেপ্টেম্বর রবিবার গ্রুপ লিগে মুখোমুখি হবে দুই দেশ।

এশিয়া কাপের সম্ভাব্য ক্রীড়াসূচি অনুযায়ী, ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান। আর বি গ্রুপে রয়েছে, আফগানিস্তান, হংকং, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকং ম্যাচের মাধ্যমে পর্দা উঠবে প্রতিযোগিতার। পরের দিন ১০ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে সূর্যকুমার যাদবরা মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহির। ১১ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিরুদ্ধে। পরের দিন ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়েই এশিয়া কাপ অভিযান শুরু করবে পাকিস্তান।

১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। পরের দিন ১৪ সেপ্টেম্বর পরস্পরের মুখোমুখি হবে দুই চিরশত্রু ভারত ও পাকিস্তান। ১৫ সেপ্টেম্বর হংকংয়ের বিরুদ্ধে খেলবে শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। পরের দিন অর্থা‍ৎ ১৭ সেপ্টেম্বর পাকিস্তান গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে। ১৮ সেপ্টেম্বর হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচ। ১৯ সেপ্টেম্বর ভারত নিজেদের শেষ ম্যাচে নামবে ওমানের বিপক্ষে।

সুপার ফোরের খেলা শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। ২২ সেপ্টেম্বর রেস্ট ডে রাখা হয়েছে। অর্থা‍ৎ ওই দিন কোনও খেলা হবে না। সুপার ফোরে দুই শীর্ষ স্থানাধিকারী দল মুখোমুখি হবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচ হবে। ফাইনালে কোনও অতিরিক্ত দিন বা রিজার্ভ ডে রাখা হয়নি। ক্রীড়াসূচি অনুযায়ী, কোনও অঘটন না ঘটলে এশিয়া কাপে তিন বার দেখা হতে পারে ভারত ও পাকিস্তানের।

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

ডায়েটে বেগুন রাখলেই কমবে ওজন! জেনে নিন ৬টি উপকারিতা

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

আরামবাগের বিভিন্ন নদী বাঁধের দুর্বল অংশ অনতিবিলম্বে মেরামতির নির্দেশ শুভেন্দুর

‘পরের জন্মে ডাক্তার হব’, বাবা-মাকে চিঠি লিখে আত্মঘাতী ১৯ বছরের নিট পরীক্ষার্থী

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের