‘করমর্দন’ বিতর্কের জের, এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান!

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘করমর্দন’ বিতর্কের জেরে  এশিয়া কাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান ক্রিকেট টিম। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরে জায়গা করে নেওয়ার জন্য মরণ-বাঁচন ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার কথা ছিল সালমান আলি আঘাদের। সূত্রের খবর, হোটেলের সামনে পাকিস্তানি খেলোয়াড়দের স্টেডিয়ামে নিয়ে যাওয়ার বাস দাঁড়িয়ে। কিন্তু সেই বাসে চাপেননি পাক ক্রিকেটাররা। যদিও তাদের কিট বাসে তোলা হয়েছে। যে মুহুর্তে পাক খেলোয়াড়রা বাসে উঠতে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের বাধা দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলেই থাকতে বলা হয়েছে। একাধিক সূত্র দাবি করেছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণ না করলে চলতি এশিয়া কাপে আর মাঠে নামবে না পাক ক্রিকেট টিম।

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের গ্রুপ লিগের খেলায় মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচে সূর্যকুমার যাদবদের হাতে দুরমুশ হতে হয়েছিল সালমান আলি আঘাদের। তবে ওই লজ্জাজনক হারকে ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছিল করমর্দন বিতর্ক। ম্যাচ শেষে অধিনায়ক সূর্যকুমার যাদব সতীর্থ শিবম দুবেকে সঙ্গে নিয়ে পাক খেলোয়াড়দের সঙ্গে করমর্দন না করেই সাজঘরে ফেরেন। তাঁরা ফেরার পরেই সাজঘরের দরজা বন্ধ করে দেওয়া হয়। ভারতীয় দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলানোর জন্য দীর্ঘক্ষণ ড্রেসিংরুমের বাইরে অপেক্ষা করেছিলেন পাকিস্তানি খেলোয়াড়রা। শেষ পর্যন্ত সূর্যদের সঙ্গে হাত না মিলিয়েই ফিরতে হয় তাদের।

এমন অপমান মেনে নিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওই বেনজির ঘটনার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে কাঠগড়ায তোলেন পিসিবি প্রধান তথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের শীর্ষ কর্তা মহসীন নকভি। তিনি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে (যার শীর্ষ পদে রয়েছেন প্রাক্তন বিসিসিআই সচিব জয় শাহ) চিঠি লিখে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে অ্যান্ডি পাইক্রফ্টকে হটানোর দাবি জানান। যদিও পিসিবি প্রেসিডেন্টের সেই দাবি নস্যা‍ৎ করে দেয় আইসিসি। স্পষ্ট জানিয়ে দেয়, অ্যান্ডি পাইক্রফ্টকে ম্যাচ রেফারির দায়িত্ব থেকে সরানো হবে না। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে প্রস্তাব দেওয়া হয়, বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন না দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। তাঁর জায়গায় ম্যাচ রেফারির দায়িত্ব সামলাবেন রিচি রিচার্ডসন। কিন্তু আইসিসির সেই সমঝোতা প্রস্তাব মানেননি পিসিবি কর্তারা। পাইক্রফ্টকে অপসারণের দাবিতে অনড় থাকেন তাঁরা।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ