শ্রীলঙ্কার কাছে আজ হারলেই এশিয়া কাপ থেকে ছুটি সাকিবদের

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপের সুপার ফোরে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে আজ শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামছে বাংলাদেশ। দাসুন শানাকাদের কাছে হারলেই এশিয়া কাপ থেকে ছুটি হয়ে যাবে সাকিব আল হাসানদের। ফলে টাইগারদের কাছে আজকের ম্যাচ কার্যত বাঁচা-মারার লড়াই। এর আগে  গ্রুপ লিগে মুখোমুখি হয়েছিল দুই দল। ওই ম্যাচে শ্রীলঙ্কার কাছে লজ্জার হার হজম করতে হয়েছিল সাকিবদের।

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে সাত উইকেটে হেরে অনেকটাই ব্যাকফুটে বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান আর উইকেটরক্ষক মুশফিকুর রহিম ছাড়া আর কোনও ব্যাটার রান পাননি। ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব টাইগার অধিনায়ককে যথেষ্টই উদ্বেগে রেখেছে। যদিও বাঁচা-মরার ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে যেমন জ্বলে উঠেছিলেন মেহেদী হাসান মিরাজরা, আজকের ম্যাচেও তেমনটা ঘটবে বলে মনে করছেন সাকিব।

অন্যদিকে, দাসুন শানাকাদের সামনে আজকের ম্যাচ এক নয়া কীর্তি গড়ার হাতছানি দিচ্ছে। টাইগারদের হারালেই একদিনের ম্যাচে একটানা জয়ের ক্ষেত্রে নয়া নজির গড়বে শ্রীলঙ্কা। একদিনের ম্যাচে একটানা জয়ের রেকর্ড অস্ট্রেলিয়ার দখলে। অজিরা একটানা ২১টি ম্যাচে জয় হাসিল করে ওই রেকর্ড গড়েছে। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা-তিন দলই একটানা ১২ ম্যাচে জয় পেয়েছে। শনিবার কলম্বোয় সাকিব আল হাসানদের হারাতে পারলে একটানা ১৩ ম্যাচে জয়ের রেকর্ড গড়বেন দাসুন শানাকারা। সেক্ষেত্রে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে টপকে যাবেন। যদি টাইগারদের কাছে হেরে যায় শ্রীলঙ্কা, সেক্ষেত্রে নতুন রেকর্ড গড়ার সুযোগই শুধু হাতছাড়া হবে না, এশিয়া কাপের ফাইনালে পৌঁছনোর ক্ষেত্রেও বড় চাপে পড়ে যাবে। কেননা, বাকি দুই ম্যাচে ভারত ও পাকিস্তানের মুখোমুখি হতে হবে দাসুন শানাকাদের। ফলে আজকের ম্যাচে ধুন্ধুমার লড়াই দেখার জন্য আশায় বুক বাঁধছেন ক্রিকেট প্রেমীরা।

রক্তে প্লেটলেট কমেছে? প্রাকৃতিকভাবে সুস্থ থাকতে ডায়েটে রাখুন এই ৮ সুপারফুড

১৭ অগস্ট সূর্যের সিংহ রাশিতে প্রবেশ, মালামাল হবেন ৪ রাশির জাতকরা..

বাড়ির দেওয়ালে ভুলেও রাখবেন না ফটো ফ্রেমগুলি, নেমে আসবে চরম বিপদ

১১ অগস্ট থেকে বদলাবে ভাগ্যের চাকা? শুক্রের গোচরে রাজযোগ ৩ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফল: ঠিকমতো খাওয়া-দাওয়া করুন, স্বাস্থ্যের সমস্যা বাড়বে, অর্থপ্রাপ্তি হবে…

বন্ধুদের সঙ্গে ভলিবল খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়ল দশম শ্রেণির ছাত্র

টি টোয়েন্টি এশিয়া কাপে ফের ভারত-পাক দ্বৈরথ, কবে মুখোমুখি হবে দুই দল?

শরীর কি সবসময় ক্লান্ত? জেনে নিন প্রোটিনের ঘাটতির ৮ লক্ষণ

দম শেষ! আঁধার থেকে বাঁচতে দিল্লির কাছে ডিজেল ‘ভিক্ষা’ চাইল তারেক সরকার

‘১৭ অগস্ট থেকে অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে’, ঘোষণা শুভেন্দুর

‘জেন জি-রা দেশবিরোধী নয়’, তরুণ প্রজন্মের পাশে সঙ্ঘ প্রধান ভাগবত

পাক অধিকৃত কাশ্মীরে ভোটে জিতলেন শিশুধর্ষণ ও পাচারে অভিযুক্ত নেতা

বয়ফ্রেন্ড রচিতকে বিয়ে নিয়ে মুখ খুললেন ‘মহারানি’ হুমা, কী বললেন?

বাড়িতে বোনের বিয়ের তোড়জোড়, বাজার করতে গিয়ে নিথর দেহে ফিরল ভাই