দুবাইয়ের প্রচণ্ড গরমের এফেক্ট, বদলে গেল এশিয়া কাপের ম্যাচ শুরুর সময়

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রচণ্ড গরম থেকে খেলোয়াড়দের রেহাই দিতে আসন্ন এশিয়া কাপের ম্যাচ শুরুর সময় বদলে দেওয়া হয়েছে। প্রতিযোগিতার ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি’র সময় বদলানো হয়েছে। ম্যাচ শুরুর সময় আধ ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে। রাত সাড়ে সাতটার পরিবর্তে রাত আটটায় শুরু হবে ম্যাচ। শুধু স্বাগতিক আরব আমিরাত ও ওমানের ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায়।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া কাপ। কিন্তু সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে সন্ধের সময়ে দুবাই ও আবুধাবিতে ৪০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এত গরমে খেলোয়াড়দের ওপর দিয়ে নিশ্চিতভাবেই ভীষণ ধকল যাবে। তাই প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশগুলির ক্রিকেট বোর্ডের তরফে আয়োজক কর্তৃপক্ষকে ম্যাচের সময় পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছিল। ওই অনুরোধ পাওয়ার পরেই সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কথা বলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসীন নকভি। খেলোয়াড়দের শরীরের কথা ভেবে ম্যাচ শুরুর সময় আধ ঘন্টা পিছিয়ে দেওয়ার প্রস্তাবে সম্মতি জানায় সম্প্রচারকারী সংস্থা। এর পরেই প্রতিযোগিতার ম্যাচ শুরুর নয়া সময়সূচি ঘোষণা করা

‘এ’ গ্রুপে থাকা টিম ইন্ডিয়া এশিয়া কাপ মিশন শুরু করবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে ম্যাচ দিয়ে। ১৪ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর ওমানের মুখোমুখি হবেন সূর্যকুমার যাদবরা। গ্রুপপর্বের বাধা পেরোতে পারলে সুপার ফোরে পৌঁছে যাবে। দুটি গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে যাবে। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সুপার ফোরের খেলা। সেরা দুই দল উঠবে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।

 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ