দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রোহিত-মুশফিককে ছাড়াই ২১ বছর বাদে বসছে এশিয়া কাপের আসর

 

নিজস্ব প্রতিনিধি: “থেমে যেতে যেতে একবার জোর করে

নিতে যদি তুমি নিশ্বাস প্রাণভরে…”

কবীর সুমনের লেখা এই লাইনগুলি আজ হয়তো মনে পড়বে ভারত ও বাংলাদেশের ক্রিকেট ও সঙ্গীতপ্রেমীদের। কারণ, আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে এশিয়া কাপ। ২০০৪ সালের পর এই প্রথম এশিয়া কাপে নেই ভারতের রোহিত শর্মা ও বাংলাদেশের মুশফিকুর রহিম। কবীর সুমনের গান যেমন ভাগ করে নিয়েছে ভারত-বাংলাদেশ তেমনই সর্বাধিক এশিয়া কাপ খেলার রেকর্ডটিও একসাথে ভাগ করে নিয়েছেন এই দুই অধিনায়ক। রোহিত শর্মা ও মুশফিকুর রহিম দুজনেই মোট আটবার এশিয়া কাপ খেলেছেন।

২০০৮ থেকে ২০২৩ পর্যন্ত টুর্নামেন্ট খেলা এই দুই অধিনায়ক সর্বোচ্চ ম্যাচ খেলার লিস্টেও প্রথম দুইয়ে রয়েছেন। আটটি এশিয়া কাপে ৩৭টি  ম্যাচ খেলে এক নম্বরে রয়েছেন রোহিৎ শর্মা এবং ৩২টি ম্যাচ খেলে দুই নম্বরে বাংলাদেশের মুশফি্ক। যেখানে রোহিত শর্মার ঝুলিতে রয়েছে ১১১ রানের সর্বোচ্চ রান সহ মোট ১২১০ রান এবং ১৪৪ রানের সর্বোচ্চ স্কোর সহ মুশফিকুর রহিম করেছেন মোট ৮৭৫ রান। মুশফিকুর রহিম বাংলাদেশের এশিয়া কাপের সর্বোচ্চ রানাধিকারী ব্যাটারও।

এছাড়াও বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসানরাও ছিলেন এশিয়া কাপের নিয়মিত মুখ। ২০১০ থেকে ২০২৩অব্দি প্রত্যেকেই খেলেছেন ৭টি করে এশিয়া কাপ। যদিও ৭ নম্বরের লিস্টে রয়েছেন শ্রীলংকার অরবিন্দ ডি সিলভা এবং পাকিস্তানের শাহীদ আফ্রিদিও। ২০০৪ সালের এশিয়া কাপে নামলে আজ মুশফিক এবং রোহিতদের সাথে নাম জুড়ে যেত আফ্রিদিরও। এ যেন শেষ হয়েও হইলোনা শেষ। ২১ বছর পর এই প্রথম রোহিত-মুশফিকদের ছাড়া এশিয়া কাপ দেখতে দেখতে দুইদেশের ক্রিকেটপ্রেমীদের মনে বেজে উঠতেই পারে “…বেঁচে নিতে যদি একবার বড় ভালো হত”।

Published by:

Share Link:

More Releted News:

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ