নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: ফের শুরু নাটক। নিরাপত্তার ‘ছেঁদো’ যুক্তি দেখিয়ে ভারতের মাটিতে খেলতে না আসার জেদ ধরল পাকিস্তান হকি দল। এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) কাছে পাকিস্তান হকি ফেডারেশন অনুরোধ জানিয়েছে, ভারতের পরিবর্তে যেন ‘এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’ অন্য কোনও দেশে সরিয়ে নেওয়া হয় অথবা ভারতের বিপক্ষে তাদের ম্যাচগুলো কোনও নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়। পাকিস্তান হকি ফেডারেশনের এহেন ‘মামাবাড়ির আবদার’ নিয়ে অবশ্য কোনও সিদ্ধান্ত নেয়নি এশিয়ান হকি ফেডারেশন।

আগামী ২৭ অক্টোবর থেকে পঞ্জাবের মোহালিতে ‘এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি’ টুর্নামেন্ট বসতে চলেছে। কিন্তু ওই প্রতিযোগিতা নিয়ে আচমকাই বেসুরো পাক হকি ফেডারেশনের কর্তারা। পাকিস্তান হকি ফেডারেশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ ওয়ানি এক বিবৃতিতে জানিয়েছেন যে, সংস্থার তরফে এশিয়ান হকি ফেডারেশনের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, ২০২৬ সালের পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি অন্য কোনও দেশে স্থানান্তর করা হোক। আর নিদেনপক্ষে তা সম্ভব না হলে পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ কোনও ভেন্যুতে আয়োজন করা হয়।’

দিল্লির সঙ্গে ইসলামাবাদের সম্পর্কের তিক্ততার কথা তুলে ধরে পাক হকি ফেডারেশনের বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘দুই দেশের মধ্যকার বর্তমান সংবেদনশীল সম্পর্কের বিষয়টি বিবেচনা করে এবং পাকিস্তানি খেলোয়াড় ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যেই ভারতের মাটিতে না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে পাকিস্তান যে খেলার সঙ্গে রাজনীতিকে জড়াতে চায় না মহিউদ্দিন আহমেদ ওয়ানির বিবৃতিতে তাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, ‘এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বজুড়ে হকির প্রসারের বিষয়ে পাকিস্তান সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। ভারত-সহ এফআইএইচ (FIH)-এর সদস্যভুক্ত সকল দেশের বিপক্ষে খেলতে আমরা প্রস্তুত এবং খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখার নীতিতে আমরা দৃঢ়ভাবে অবিচল।’

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি