রুপোর পদক জিতলেন মহম্মদ আফজল

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে একের পর এক চমক দেখিয়ে চলেছেন ভারতের অ্যাথলেটরা। মঙ্গলবার বিকেলে ৫,০০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন পারুল চৌধুরী। তার খানিক বাদেই ৮০০ মিটার দৌড়ে দেশকে রুপো এনে দিলেন মহম্মদ আফজাল। ১.৪৮.৪৩ সেকেন্ডে লক্ষ্য পৌঁছে দ্বিতীয়স্থানে থেকে পদক নিশ্চিত করেছেন আফজল। উল্লেখ্য, এদিন সকালেই  ৪০০ মিটার হার্ডলসে তৃতীয়স্থানে থেকে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছিলেন বিথ্যা রামরাজ।

 

গতকালই ৮০০ মিটার দৌড়ের প্রাথমিক রাউন্ডে ১.৪৬.৭৯ সেকেন্ড সময় নিয়ে শীর্ষ স্থান দখল করে ফাইনালে পৌঁছেছিলেন কেরলের বাসিন্দা মহম্মদ আফজল পুল্লিকক্কালাকাথ। ফলে তাঁকে ঘিরে প্রত্যাশা তুঙ্গে উঠেছিল। ফাইনালে সোনার পদক ঘরে তুলতে পারেন বলেও আশা করেছিলেন ক্রীড়াপ্রেমীরা। এদিন  ৮০০ মিটারের ফাইনালে আফজলের সঙ্গে ছিলেন আর এক ভারতীয় দৌড়বিদ কৃষ্ণান কুমার। ফাইনালে প্রথম দিকে বাকি প্রতিযোগীদের তুলনায় সামান্য এগিয়ে ছিলেন আফজল। কিন্তু শেষ ল্যাপে সৌদি আরবের প্রতিযোগীর কাছে পিছিয়ে পড়েন।

চলতি এশিয়ান গেমসে পদক প্রাপ্তির নিরিখে ভারতীয় শুটারদের কার্যত ছুয়ে ফেললেন অ্যাথলেটরা। শুটাররা সাতটি সোনা-সহ ২২টি পদক এনে দিয়েছেন দেশকে। আর এখনও পর্যন্ত তিনটি সোনা-সহ ২১টি পদক জিতেছেন অ্যাথলেটরা। ইতিমধ্যেই শুটিংয়ের ইভেন্ট শেষ হয়েছে। অ্যাথলেটিকসের আরও বেশ কিছু ইভেন্ট রয়ে গিয়েছে। ফলে ভারতীয় অ্যাথলেটরা পদক জয়ের নিরিখে শুটারদের টেক্কা দেবেন বলেই মনে করা হচ্ছে। চলতি এশিয়ান গেমসে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ১৪টি সোনা, ২৬টি রুপো ও ২৭টি ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ৬৭টি পদক জিতে তালিকায় চতুর্থস্থানে রয়েছেন তাঁরা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের