ইকুয়েস্ট্রিয়ানে পদক জিতে ইতিহাস গড়লেন কলকাতার অনুশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ৪১ বছর বাদে এশিয়ান গেমসে দেশকে সোনা এনে দিয়েছিল ইকুয়েস্ট্রিয়ান টিম। ওই দলের অন্যতম সদস্য ছিলেন কলকাতার ছেলে অনুশ আগরওয়াল। বৃহস্পতিবার তাঁর হাত ধরেই ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত বিভাগে প্রথমবার পদক জিতল ভারত। ইকুস্ট্রিয়ানের ড্রেসজ ইভেন্টে তৃতীয় স্থান পেয়ে  শুধু ব্রোঞ্জ পদকই পেলেন না অনুশ, সেই সঙ্গে ইতিহাসের পাতাতে নিজের নামও লেখালেন।

এশিয়ান গেমসের পঞ্চম দিনে দুরন্ত সূচনা হয়েছিল ভারতের। সকালেই দেশকে সোনার পদক এনে দিয়েছিলেন শুটাররা। এ নিয়ে এখনও পর্যন্ত মোট ছয়টি সোনা জিতল ভারত। তবে যে বঙ্গ কন্যার দিকে অনেকেরই বিশেষ নজর ছিল সেই প্রণতি মেয়েদের ভল্ট ফাইনালে হতাশ করলেন। আট নম্বরে তিনি শেষ করলেন। অনেকেই আশায় ছিলেন, দেশকে অন্তত একটা পদক এনে দেবেন বাংলার জিমন্যাস্ট। প্রণতি হতাশ করলেও উসুতে মেয়েদের ৬০ কেজি বিভাগে রুপো জিতেছেন মণিপুরের রোশিবিনা দেবী। ভারতীয় মহিলা স্কেয়াশ টিম মালয়েশিয়ার কাছে হারলেও সেমিফাইনালে পৌঁছেছে। সেই সঙ্গে গেমস থেকে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন অনাহত-জোৎস্নারা। পুরুষদের ব্যাডমিন্টনের ডাবলসেও ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছেন রামকুমার রমানাথান ও সাকেথ মাইনেনি। এদিন কোয়ার্টার ফাইনালে তাঁরা দক্ষিণ কোরিয়ার সিওংচান হং এবং সুনউও কেওনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন।

চলতি এশিয়ান গেমসে বৃহস্পতিবার বিকেল চারটে পর্যন্ত মোট ২৫টি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। তার মধ্যে ৬টি সোনা, ৮টি রুপো ও ১১টি ব্রোঞ্জ পদক রয়েছে। যে ছয়টি সোনা জিতেছে ভারত, তার মধ্যে চারটি এনে দিয়েছেন শুটাররা। বাকি দুটি সোনা এনেছে অশ্বারোহী দল ও মহিলা ক্রিকেট দল। ৬টি সোনা জেতার সুবাদে পদক তালিকায় ৫ নম্বরে রয়েছে ভারত।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের