Asian Games 2023: পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ। সেই সঙ্গে চলতি এশিয়ান গেমসে দেশকে প্রথম পদক এনে দিলেন নিগার সুলতানারা। বাংলাদেশি মহিলা ক্রিকেটারদের সাফল্যে খুশি বিসিবি কর্তারা।

আন্তর্জাতিক ক্রিকেট র‍্যাঙ্কিংকে এগিয়ে থাকার সুবাদে এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। বৃষ্টির কারণে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গেলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার জন্য সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন নিগাররা। যদিও রবিবার সেমিফাইনালে ভারতের কাছে লজ্জাজনক হার হজম করতে হয়েছিল। সোমবার তৃতীয় স্থানাধিকারের লড়াইয়ে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা।শুরু থেকেই মারুফা আক্তার-নাহিদা আক্তারদের আগুন ঝরানো বোলিংয়ের মুখে পড়েন পাকিস্তানি ব্যাটাররা। স্পিনারদের ঘূর্ণিতে একের পর এক পাক ব্যাটার আউট হয়ে সাজঘরে ফিরতে থাকেন। ৪৯ রানের মধ্যেই আট উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শেষ পর্যন্ত কিছুটা লড়াই করেন আলিয়া রিয়াজ। তাঁর ১৭ বলে ১৮ রানের সুবাদে ২০ রানে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানে পৌঁছয় পাকিস্তান।

ব্রোঞ্জ পদক জেতার জন্য বাংলাদেশ দলের কাছে লক্ষ্য ছিল ৬৫ রান। দুই ওপেনার সাথী রানি ও শামীমা। দেখেশুনেই খেলতে থাকেন। দলীয় স্কোর যখন ২৭ তখনই সাদিয়া ইকবালের বলে ব্যক্তিগত ১৩ রানে সাজঘরে ফেরেন শামীমা সুলতানা। খানিকবাদে নাশরাস সান্ধুর বলে ফিরে যান সাথীও (১৩)। শোভানা মোস্তারি (৫) ও অধিনায়ক নিগার সুলতানাকে (২) দ্রুত ফিরিয়ে দিয়ে খানিকটা হলেও বাংলাদেশের উপরে চাপ তৈরি করতে পেরেছিলেন নাশরাস। শেষ পর্যন্ত স্বর্ণা আক্তার ও রীতু মণি দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান। নাদিয়া দারের বলে সাত রানে ফেরেন রীতু। যদিও তাতে বাংলাদেশের জয় আটকায়নি। ১০ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় তুলে নিয়ে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন নিগাররা।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি