পাকিস্তানকে ১০-২ গোলে উড়িয়ে সেমিতে পুরুষ হকি দল

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানকে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই এশিয়ান গেমসের সেমিফাইনালে পৌঁছল ভারতীয় পুরুষ হকি দল। খেলার ফল ১০-২। ভারতের হয়ে চারটি গোল করেছেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ। ললিত উপাধ্যায় ও বরুণ কুমার ২টি করে এবং মনদীপ সিংহ ও শমসের একটি করে গোল করেছেন। এ নিয়ে গ্রুপ লিগে টানা চার ম্যাচ জেতার পাশাপাশি বিপক্ষের জালে ৪৬ বার বল গলিয়েছেন হরমনপ্রীতরা।

শনিবার ঘোংসু ক্যানাল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে সেমিফাইনালে যাওয়ার লক্ষ্যে শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় ভারত।সেই আক্রমণ সামাল দিতে হিমশিম খান পাক রক্ষণের খেলোয়াড়রা। আট মিনিটের মাথায় অভিষেকের সঙ্গে পাস খেলে পাক বক্সে পৌঁছে যান মনদীপ। জটলা থেকে গোল করে দলকে এগিয়ে দেন। ১১ মিনিটে গোল বাঁচাতে গিয়ে শরীরকে কাজে লাগান পাক গোলকিপার আবদুল্লাহ ইশতিয়াক খান। পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন হরমনপ্রীত সিংহ। ১৭ মিনিটে ফের পাকিস্তানের জালে বল গলিয়ে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন ভারত অধিনায়ক। হাফ টাইমের বাঁশি বাজার সামান্য আগে ফের পাকিস্তানের জাল কাঁপিয়ে দলকে ৪-০ গোলে এগিয়ে দেন ললিত কুমার উপাধ্যায়।

হাফ টাইমের পরে তৃতীয় কোয়ার্টারের খেলা শুরু হতেই ফের আক্রমণের ঝাঁজ বাড়ায় ভারত। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ভারতকে ৫-০ গোলে এগিয়ে দেওয়ার পাশাপাশি নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হরমনপ্রীত। পরের মিনিটে ফের পেনাল্টি কর্নার থেকে এত জোরে ড্র্যাগ ফ্লিক করেন হরমনপ্রীত যে পাকিস্তানের গোলকিপার দেখতেই পাননি। ৩৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে একটি গোল শোধ করেন পাকিস্তানের সুফিয়ান মহম্মদ। ওই গোলের পরেই আত্মবিশ্বাস ফিরে পেয়ে লাগাতার আক্রমণ চালাতে শুরু করে পাকিস্তান। ৪০ মিনিটে ফের পেনাল্টি কর্নার আদায় করে নিলেও গোল করতে ব্যর্থ হন পাকিস্তানের উমর ভুট্টা। উল্টে ৪১ মিনিটে প্রতি আক্রমণে গিয়ে বাঁ প্রান্ত থেকে সুখজিতের কাছ থেকে পাওয়া পাসে গোল করে ব্যবধান ৭-১ করেন বরুণ কুমার। ৪৫ মিনিটে ফের গোল শোধ করেন পাকিস্তানের আবদুল রানা। পরের মিনিটেই পাকিস্তানের রক্ষণের ভুলের সুযোগ নিয়ে ভারতের পক্ষে ব্যবধান ৮-২ করেন শমসের। ৪৯ মিনিটে ললিত উপাধ্যায় ও ৫৩ মিনিটে বরুণ কুমার ফের গোল করে ব্যবধান ১০-২ করেন।

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

কীভাবে যাবেন দুর্গাপুজোয় নিরামিষ খাওয়ার নিদান দেওয়া ধীরেন্দ্রর বাগেশ্বর ধাম?

বাড়ির এই জায়গায় ভুলেও খেতে বসবেন না, পড়তে পারে রাহুর অশুভ প্রভাব

মনস্কামনা পূরণে গাছে বাঁধা হয় ইট! দুর্গাপুরের এই মন্দিরে অতীতে নরবলির প্রচলন ছিল

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড