৮০০ মিটারে রুপো জিতলেন হারমিলান বাইন্স

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসের ১১তম দিনে দেশকে ফের সোনা এনে দিলেন মহিলা দৌড়বিদ হারমিলান কাউর বাইন্স। বুধবার ৮০০ মিটার দৌড়ে দ্বিতীয়স্থানে থেকে দেশকে রুপো এনে দেন। এ নিয়ে চলতি এশিয়ান গেমসে জোড়া পদক গলায় ঝোলালেন হারমিলান। এর আগে ১,৫০০ মিটার দৌড়েও দেশকে রুপো এনে দিয়েছিলেন তিনি। এ নিয়ে ভারতীয় অ্যাথলিটরা দেশকে ২৫ পদক এনে দিয়েছেন।

সকালে কম্পাউন্ড ইভেন্ট বিভাগে সোনা জয়ের মাধ্যমেই এশিয়ান গেমসে ভারতীয় ক্রীড়াবিদদের নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। তিরন্দাজিতে কম্পাউন্ড মিক্সড বিভাগে সোনা জেতেন জ্যোতি ভেন্নম এবং প্রবীস  ওজাস দেওতালে। তার পরে বক্সিংয়ের ৭৫ কেজি বিভাগের ফাইনালে চিনের প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে রুপো জয় করেন লভলিনা বরগোঁহাই। স্কোয়াশের পুরুষ বিভাগে সেমিফাইনালে হংকংয়ের  লুয়েং চিং হেনরি চিনকে হারিয়ে ফাইনালে পৌঁছন কলকাতার ছেলে সৌরভ ঘোষাল। ৮৭ কেজি কুস্তিতে কিরগিজস্তানের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ব্রোঞ্জ পদক পান সুনীল  কুমার।

এদিন ৫,০০০ মিটার দৌড়ে রুপোর পদক জেতেন অবিনাশ সাবেল। তিনি ১৮.২১.০৯ সেকেন্ড সময় নিয়েছেন। গত রবিবার ৩০০০ মিটার স্টিপলচেজে সোনা জিতেছিলেন অবিনাশ। ৮ মিনিট ১৯.৫০ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান গেমসে রেকর্ড গড়ার পাশাপাশি বিশ্বরেকর্ডও গড়ছিলেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় অ্যাথলেটরা দেশকে ২৫ পদক এনে দিয়েছেন। তার মধ্যে চারটি সোনা, ১২টি রুপো ও ৯টি ব্রোঞ্জ রয়েছে। পদক জয়ের ক্ষেত্রে ভারতীয় শুটারদের টেক্কা দিয়েছেন অবিনাশ সাবল-তেজিন্দার পাল সিংহ তুররা।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি