Asian Games 2023: বাংলাদেশের বিরুদ্ধে কষ্টার্জিত জয় সুনীলদের

Share:

নিজস্ব প্রতিনিধি, হাংজু: চিনের কাছে প্রথম ম্যাচে পাঁচ গোল হজম করা সুনীল ছেত্রীরা অবশেষে জয়ের মুখ দেখলেন। বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে ব্লু ব্রিগেড। ম্যাচের ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দিয়েছেন অধিনায়ক সুনীল ছেত্রী। এদিন বাংলাদেশের মতো দুর্বল দলকে হারাতে যেভাবে কালঘাম ছুটল তা যথেষ্টই উদ্বেগে রাখবে ভারতীয় কোচ ইগর স্তিমাচকে।

চিনের কাছে ৫-১ গোলে হেরে যাওয়ায় শেষ ১৬-তে ওঠার জন্য এদিন বাংলাদেশের বিরুদ্ধে জেতা ছাড়া অন্য কোনও পথ খোলা ছিল না সুনীলদের। তাই শুরু থেকেই গোলের জন্য ঝাঁপান স্তিমাচের শিষ্যরা। কিন্তু রাহুল কেপি, সান্দেশ জিঙ্ঘনরা একের পর এক আক্রমণ শানালেও বাংলাদেশের তিন কাঠি লক্ষ্য করে বল রাখতে পারেননি। উল্টে বাংলাদেশের খেলোয়াড়রা বেশ কয়েকবার ভারতের গোলমুখে পৌঁছে গিয়েছিলেন। প্রথমার্ধের শেষ দিকে এক মিনিটের মধ্যে তিনবার গোল করার সহজ সুযোগ এসেছিল সুনীলদের কাছে। ব্রাইস মিরান্ডার ক্রস থেকে বক্সের ভিতরে বল পেয়েছিলেন ভারত অধিনায়ক। তাঁর ডান পায়ের শট বাঁচিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মিতুল। ফিরতি বলে শট মারেন রাহুল কেপি। সেই শটও বাঁচান মিতুল। ফিরতি বলে তৃতীয় বার সুযোগ পায় ভারত। মিরান্ডার হেড ঝাঁপিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন বাংলাদেশের গোলরক্ষক। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হয়।

ফলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই  গোলের জন্য ঝাঁপান সুনীল-রাহুল কেপিরা। ৬৪ মিনিটের মাথায় বক্সের বাইরে ফ্রি কিক থেকে মিরান্ডার জোরালো শট পোস্টে লেগে প্রতিহত হয়। খেলা যত শেষের দিকে এগোচ্ছিল ততই চাপে পড়ে যাচ্ছিলেন সুনীলরা। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে মিরান্ডাকে বক্সের মধ্যে ফেলে দেন বাংলাদেশের এক খেলোয়াড়। সঙ্গে সঙ্গেই পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুনীল। শেষ পর্যন্ত ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে ভারত। সুনীলদের পরের ম্যাচ মায়ানমারের বিরুদ্ধে। ওই ম্যাচ জিতলেই পরের রাউন্ড প্রায় পাকা হয়ে যাবে ইগর স্তিমাচের শিষ্যদের।

ভাড়ার চুক্তি শেষ,মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় বাড়ির মালিক পুলিশের দ্বারস্থ হচ্ছেন

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের