Asian Games 2023: সিঙ্গাপুরকে ১৬-১ গোলে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

Share:

নিজস্ব প্রতিনিধি: উজবেকিস্তানের পরে সিঙ্গাপুরকেও গোলের মালা পরাল ভারতের পুরুষ হকি দল। মঙ্গলবার গ্রুপ লিগের ম্যাচে সিঙ্গাপুরকে ১৬-১ গোলে হারিয়ে দিলেন হরমনপ্রীত সিংহরা। এ নিয়ে টানা দুই ম্যাচে ৩২ গোল করলেন মনদীপ সিংহ, অভিষেক, বরুণ কুমাররা। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল ভারত।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে আক্রমণের ঝড় তোলে ভারত। ওই ঝড়ের সামনে দুর্গ অক্ষত রাখার চেষ্টা চালিয়েছিলেন সিঙ্গাপুরের খেলোয়াড়রা। কিন্তু বেশি সময় দুর্গ আগলে রাখতে পারেননি। ১২ মিনিট থেকে গোলের উ‍ৎসবে মেতে ওঠেন হরমনপ্রীতরা। গোল করে দলকে এগিয়ে দেন মনদীপ সিংহ। ১৬ মিনিটের মাথায় গোল করে ব্যবধান বাড়ান ললিত কুমার উপাধ্যায়। ২২ মিনিটে গুরজন্ত, ২৩ মিনিটে বিবেক, ২৪ মিনিটে অধিনায়ক হরমনপ্রীত এবং ৩০ মিনিটে মনদীপ গোল করেন। প্রথমার্ধে ৬-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারতীয় দল।

দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুরের খেলোয়াড়দের মাঠে দাঁড়াতেই দেননি মনদীপরা। একের পর এক বল প্রতিপক্ষের জালে গলান। দ্বিতীয়ার্ধে মোট ১০টি গোল করেন ভারতীয় খেলোয়াড়রা। অধিনায়ক হরমনপ্রীত ও মনদীপ হ্যাটট্রিক করেন। খেলার বিপরীতে গিয়ে সিঙ্গাপুরের হয়ে একমাত্র গোলটি করেন মহম্মদ। শেষ পর্যন্ত ১৬-১ গোলে জিতে মাঠ ছাড়ে ভারতীয় দল। আগামী বৃহস্পতিবার জাপান, শনিবার পাকিস্তান ও সোমবার বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন হরমনপ্রীতরা। গ্রুপের শীর্ষে থাকা প্রথম দুটি দল সেমি ফাইনালে যাবে। দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৩২ গোল গলানো ভারত শেষ চারে যাওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের