চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশকে গোলের মালা পরালেন হরমনপ্রীতরা

নিজস্ব প্রতিনিধি: টাইগারদের বিড়াল বানিয়ে দিল ভারতের পুরুষ হকি দল। সোমবার গ্রুপ লিগের শেষ ম্যাচে বাংলাদেশকে ১২ গোলের মালা পরালেন হরমনপ্রীত সিংহরা। একতরফা ম্যাচে ভারতের হয়ে হ্যাটট্রিকও করেছেন অধিনায়ক হরমনপ্রীত সিংহ ও মনদীপ সিংহ।

চলতি এশিয়ান গেমসে সোনার লক্ষ্যে যে ভারতীয় পুরুষ হকি দল খেলতে এসেছে প্রথম ম্যাচ থেকে তা পরিষ্কার। উজবেকিস্তান আর সিঙ্গাপুরের বিরুদ্ধে ১৬টি করে গোল করেছিলেন ললিত উপাধ্যায়-বরুণ কুমাররা। জাপানের জালে চার গোল এবং শক্তিশালী প্রতিপক্ষ পাকিস্তানের জালে ১০ গোল ঢুকিয়েছিল ভারতীয় হকি দল। ফলে হকির জগতে অজ্ঞাতকুলশীল বাংলাদেশকে কত গোলে হারায় তা দেখার অপেক্ষা ছিলেন ক্রীড়াপ্রেমীরা। সোমবার শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারতীয় খেলোয়াড়রা। দু’মিনিটের মাথায় পেনাল্টি কর্নার  থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত। তার পর থেকে গোলমুখ আগলে রেখে গোল খাওয়া থেকে বাঁচার চেষ্টা চালান বাংলাদেশিরা। প্রথম কোয়ার্টারে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরে দ্বিতীয় কোয়ার্টারে আরও আক্রমণাত্মক খেলে ভারত। ১৮ মিনিটের মাথায় পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান মনদীপ। ২৩ মিনিটে ফিল্ড প্লে থেকে গোল করেন ললিত উপাধ্যায়। পরের মিনিটে ভারতের পঞ্চম গোল করেন মনদীপ। ২৮ মিনিটের মাথায় আরও একটি গোল করেন অমিত রুইদাস। ৬-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ভারত।

তৃতীয় কোয়ার্টারে খেলার গতি খানিকটা শ্লথ করে দেন ভারতীয় খেলোয়াড়রা। বাংলাদেশিদের হাতের পুতুলের মতো নাচাতে থাকেন। পেনাল্টি কর্নার থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হরমনপ্রীত। ৪১ মিনিটে একক দক্ষতায় বল নিয়ে বাঁ প্রান্ত ধরে উঠে জোরালো শটে গোল করেন অভিষেক।  চতুর্থ কোয়ার্টারের শুরুতে আবার চাপ বাড়ায় ভারত। প্রথম তিন মিনিটেই গোল করেন নীলকান্ত শর্মা ও মনদীপ। শেষের দিকে আরও দু’টি গোল করেন অভিষেক ও গুরজন্ত সিংহ। শেষ পর্যন্ত ১২-০ গোলে জিতে মাঠ ছাড়েন হরমনপ্রীতরা। গ্রুপ লিগের পাঁচটি ম্যাচে জিতে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছল ভারতীয় পুরুষ হকি দল। পাঁচ ম্যাচে হরমনপ্রীত-মনদীপ সিংহরা ৫৮টি গোল করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

রিঙ্কু- অনুকূলের চওড়া ব্যাটে রাজস্থানকে হারিয়ে প্রথম জয় পেল কেকেআর

১৫৫ রানে রাজস্থানকে বেঁধে রাখলেন বরুণ-নারাইনরা

ইডেনে কলকাতা ও রাজস্থান ম্যাচে এগিয়ে কে?

মদ খেয়ে হয়রানি, নীরজ-সুমিতের নালিশের পর জ্যাভলিন কোচ নাভালকে বরখাস্ত করল PCI

রবিবাসরীয় প্রথম অ্যাওয়ে ম্যাচে বাগানের মুখোমুখি নর্থ ইস্ট লক্ষ্য তিন পয়েন্ট

হৃদয় ভাঙলো আতলেতিকোর, ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন সোসিয়েদাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ