তিরন্দাজিতে ফের সোনা জিলেন ভারতের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীবারেই দেশকে সোনা এনে দিলেন মেয়েরা। বৃহস্পতিবার এশিয়ান গেমসে মহিলাদের দলগত বিভাগে সোনা জিতলেন জ্যোতি ভেন্নম, অদিতি স্বামী ও পরণীত কউর। তিরন্দাজির কমাউন্ড ইভেন্টের ফাইনালে হারালেন চাইনিজ তাইপেই প্রতিযোগীদের ২৩০-২২৯ পয়েন্টে। শেষ তিন শটে ৩০ পয়েন্ট সংগ্রহ করে সোনা নিশ্চিত করেন জ্যোতিরা। এ নিয়ে চলতি গেমসে ১৯ সোনার পদক জিতল ভারত।

গতকাল বুধবার সকালেই কমপাউন্ড মিক্সড ইভেন্টে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশকে সোনা এনে দিয়েছিলেন জ্যোতি ভেন্নম এবং প্রবীস  ওজাস দেওতালে। ১৫৯-১৫৮ ব্যবধানে জিতে দেশের জন্য ১৬তম সোনা আনেন দুই তিরন্দাজি। এদিন তিরন্দাজিতে মহিলাদের দলগত বিভাগের ফাইনালে মোটটি চারটি রাউন্ড হয়। প্রথম রাউন্ডে ৫৪-৫৬ পয়েন্টে পিছিয়ে পড়েছিল ভারতীয় দল। তবে দ্বিতীয় সেট ৫৮-৫৫ ব্যবধানে জিতে ১ পয়েন্টে এগিয়ে যান জ্যোতিরা। তৃতীয় সেট আবার ৬০-৫৯ ব্যবধানে জিতে ফের এগিয়ে যায় চাইনিজ তাইপেইর প্রতিযোগীরা। ফলে চতুর্থ তথা শেষ রাউন্ডের আগে দু’দলেরই পয়েন্ট দাঁড়ায় ১৭১। শেষ পর্যন্ত শেষ রাউন্ড ৫৯-৫৮ পয়েন্টে জিতে কেল্লাফতে করেন জ্যোতিরা।

এ নিয়ে চলতি এশিয়ান গেমসে ১৯টি সোনা জিতলেন ভারতীয় ক্রীড়াবিদরা। তিরন্দাজিতে সোনা জেতার ফলে মোট পদকের সংখ্যা দাঁড়াল ৮২। তার মধ্যে রুপোর পদক ৩১টি এবং ব্রোঞ্জ পদক ৩২টি। পদক জয়ের ক্ষেত্রে ১৯৭২ সালের রেকর্ড ছাড়িয়ে গেলেন ভারতীয় ক্রীড়াবিদরা।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে