১০,০০০ মিটার দৌড়ে রুপো ও ব্রোঞ্জ পদক জিতলেন কার্তিক-গুলবীর

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে ক্রমশই উপছে পড়ছে  ভারতের পদকের ঝুলি। শনিবার সকালে রুপো  জয়ের মাধ্যমে শুরু হয়েছিল পদকপ্রাপ্তি। সন্ধেয় ১০,০০০ মিটার দৌড়ে দেশকে জোড়া পদক এনে দিলেন দুই দৌড়বিদ। রুপো জিতলেন কার্তিক কুমার। আর ব্রোঞ্জ জিতলেন গুলবীর সিং।

এদিন ১০,০০০ মিটারের ব্যক্তিগত ইভেন্টের ফাইনাল ছিল। ২৮.১৩.৬২ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন বাহরাইনের বৃহানু ইয়েমাতহ বালেউ। ২৮.১৪.৩৮ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয়স্থানে থেকে রুপোর পদক নিশ্চিত করেন কার্তিক কুমার। সামান্য বেশি সময় নিয়ে ব্রোঞ্জ জেতেন গুলবীর সিং। তিনি লক্ষ্যে পৌঁছতে সময় নিয়েছেন ২৮.১৭.২১ সেকেন্ড। সোনা না জেতায় কিছুটা আফশোষ থাকলেও দুই দৌড়বিদের জোড়া পদক জয়ে যথেষ্টই উল্লসিত ভারতীয় দলের শেফ দ্য মিশন।

এদিন সকাল থেকেই বিভিন্ন ইভেন্টে চমক দেখাতে থাকেন ভারতের ক্রীড়াবিদরা। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে রুপো জেতেন সরবজ্যো‍ৎ সিংহ ও দিব্যা থারিগল। ফাইনালে চিনের খেলোয়াড়দের সঙ্গে জোর টক্কর দিলেও ভাগ্য সহায় ছিল না তাঁদের। খানিকবাদে ব্যাডমিন্টনের মিক্সড ডাবলসের ফাইনালে জিতে দেশকে সোনা এনে দিয়েছিলেন রোহন বোপান্না ও রুতুজা ভোসালে। এর পরে পাকিস্তানকে ফাইনালে হারিয়ে স্কোয়াশে সোনা জেতেন অভয় সিংহ, সৌরভ ঘোষাল ও মহেশ মানগাঁওকর। এদিন সন্ধে পর্যন্ত ১০টি সোনা, ১৪টি রুপো ও ১৪টি ব্রোঞ্জ জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। ৩৮টি পদক নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত।

পড়ুয়াদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু র‍্যাফের

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু

বর্ষায় সারাক্ষণ ক্লান্ত লাগছে? অবহেলা নয়, কারণ হতে পারে এই ৫ শারীরিক সমস্যা

কারি পাতার জাদুকরী গুণ, রোজ খেলেই হবে ৫টি দুর্দান্ত উপকার

NEET প্রশ্নফাঁসের জের, পরীক্ষার দায়িত্বে থাকা NTA-র ৪৭ আধিকারিক বরখাস্ত

রোজকার এই অভ্যাসগুলোই দ্রুত বুড়িয়ে দিতে পারে আপনার মস্তিষ্ক! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে ১২ সেনা জওয়ান-সহ নিহত ১৫

মেরামতির জন্য রবিতে ফের বন্ধ দ্বিতীয় হুগলি সেতু

ইনস্টাগ্রামে সক্রিয়তা বাড়াতে হবে, মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

আরশোলাদের পাশে মমতা, সোমে দিল্লিতে যাচ্ছেন তৃণমূলনেত্রী

ইস্তফার পরেই বাংলাদেশের পদত্যাগী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি জানাল এনসিপি

ইস্কন মায়াপুরে মহাসমারোহে পালিত হল উল্টোরথ যাত্রা

কমনওয়েলথ গেমসের আগে জোর ধাক্কা জুডো দলের, ডোপ টেস্টে ধড়া পড়ে সাসপেন্ড তুলিকা মান

চলন্ত গাড়ির উপর পাথর পড়ে মৃত্যু হল ১৩ জনের, ভয়াবহ দুর্ঘটনা হিমাচলে