৪১ বছর বাদে ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: শুটিং, মহিলা ক্রিকেটের পরে এশিয়ান গেমসে আরও একটি সোনা পেল ভারত। ইকুয়েস্ট্রিয়ানে দলগত বিভাগে দেশকে সোনা এনে দিলেন সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় ছেড়া এবং অনুশ আগরওয়াল। ৪১ বছর পর ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতল ভারত। আর ওই সোনা জেতার সুবাদে পদক তালিকায় ছয় নম্বরে উঠে এল ভারত। তিনটি সোনা, তিনটি রুপো ও ৬টি ব্রোঞ্জ নিয়ে মোট ১২টি পদক জিতেছেন ভারতীয় ক্রীড়াবিদরা।  

১৯৮২ সালে দিল্লিতে অনুষ্ঠিত এশিয়াডে শেষ বারের মতো ইকুয়েস্ট্রিয়ানে সোনা জিতেছিল ভারত। সে বছর ইকুয়েস্ট্রিয়ানে মোট তিনটি সোনার পদক পেয়েছিলেন ভারতীয় ক্রীড়াবিদরা। রঘুবীর সিং ও রূপিন্দার সিং ব্রার ব্যক্তিগতভাবে সোনা জিতেছিলেন। তাছাড়া দলগত বিভাগেও সোনা এসেছিল। এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ইকুয়েস্ট্রিয়ান বিভাগে চারটি সোনা-সহ ১৩টি পদক জিতেছে ভারত।

সোনা জয়ের ক্ষেত্রে সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিংহ, হৃদয় ছেড়া এবং অনুশ আগরওয়াল এদিন চিনকে টেক্কা দিয়ে বাজিমাত করেছেন। ভারতীয় অশ্বারোহীরা ২০৯ দশমিক ২০৫ পয়েন্ট সংগ্রহ করেছেন। সেখানে চিনের অশ্বারোহী দল ২০৪.৮৮২ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক পেয়েছে। সামান্য পিছিয়ে ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে হংকং।  

 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি