এশিয়ান গেমসের হকিতে উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারাল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্বল উজবেকিস্তানকে গোলের মালা পরিয়ে এশিয়ান গেমসের অভিযান শুরু করল ভারতীয় পুরুষ হকি দল। রবিবার গ্রুপের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ১৬-০ গোলে হারালেন হরমনপ্রীত সিংহরা। গোল করেছেন আট খেলোয়াড়। তার মধ্যে তিন জন হ্যাটট্রিক পেয়েছেন। এশিয়ান গেমসে যে সোনা জয়কেই পাখির চোখ করেছেন হরমনপ্রীত-মনদীপ সিংহরা, তা প্রথম ম্যাচেই পরিষ্কার।

এদিন শুরু থেকেই উজবেকিস্তানের উপরে ঝাঁপিয়ে পড়েন ভারতীয় খেলোয়াড়রা। আক্রমণের ঝড় তুলতে শুরু করে। ৭ মিনিট থেকে শুরু হয় ভারতীয়দের গোলের উ‍ৎসব। উজবেকিস্তানের গোলরক্ষককে পরাস্ত করে দলকে এগিয়ে দেন ললিতকুমার উপাধ্যায়। এগিয়ে যাওয়ার পর থেকে মুহুর্মুহু আক্রমণ করতে থাকে দিশেহারা। গোল বাঁচাতে উজবেকিস্তানের সব খেলোয়াড় রক্ষণ সামলাতে নেমে পড়েন। কিন্তু প্রতিপক্ষের সেই কৌশল ব্যর্থ করে দেন মনদীপরা। ১২ মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন বরুণ কুমার। ১৭ মিনিটে গোল করেন অভিষেক। এক মিনিট বাদে ফের উজবেকিস্তানের গোলে বল জড়ান ভারত অধিনায়ক। ২৪ মিনিটে ফের গোল করেন ললিত। ২৭ এবং ২৮ মিনিটে গোল করে ভারতকে ৭-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক মনদীপ।

প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে থাকা ভারত দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের আক্রমণের ঝড় তোলে। ৩৮ মিনিটে ফের গোল করে ব্যবধান ৮-০ করেন বরুণ। কয়েক সেকেন্ড পরেই উজবেকিস্তানের জালে বল জড়ান সুখজিৎ সিংহ। ঝোড়ো আক্রমণে গোল করে ব্যবধান ১০-০ করেন অমিত রুইদাস। ৪০ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় গুরুজি‍ৎ সিংকে। তবে ভারতের খেলায় তার কোনও প্রভাব পড়েনি। ৪২ মিনিটে নিজের দ্বিতীয গোল করে ব্যবধান ১১-০ করেন অভিষেক। ৪৪ মিনিটে ১২-০ করেন সমশের সিং।  ৫১ মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বরুণ। ৫২ মিনিটে ফের গোল করে ভারতকে ১৪-০ ব্যবধানে এগিয়ে দেন। ১ মিনিট পর নিজের চতুর্থ গোল করেন ললিত। ৫৭ মিনিটে দলের পক্ষে ১৬তম গোল করেন সঞ্জয়।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের