Asian Games 2023: বৃষ্টিতে ভেস্তে গেল ম্যাচ, সেমিফাইনালে মান্ধানারা

Share:

নিজস্ব প্রতিনিধি, বেজিং: এশিয়া কাপে রোহিত শর্মাদের তাড়া করেছিল বৃষ্টি। এশিয়ান গেমসেও বৃষ্টি তাড়া করল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। বৃহস্পতিবার বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালে ভারত বনাম মালয়েশিয়া ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হল। তবে ম্যাচ ভেস্তে গেলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে গেলেন স্মৃতি মান্ধানারা।

এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করেতে পাঠিয়েছিলেন মালয়েশিয়ার অধিনায়ক। শুরু থেকেই টিম ইন্ডিয়ার অধিনায়ক স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন। ২৭ রানের এক ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক। ৫.৪ ওভারে ভারতের রান যখন এক উইকেটে ৬০, তখনবই ঝাঁপিয়ে বৃষ্টি আসে। বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখা হয়। ২০ ওভারের ম্যাচ কমিয়ে ১৫ ওভারের করা হয়। ফের ম্যাচ শুরু হলে বিধ্বংসী হয়ে ওঠেন শেফালি ভার্মা। চার ও ছক্কার ফুলঝুড়ি ছোটান। তাঁকে যোগ্য সঙ্গত করেন জেমাইমা রডরিগজ। দুই ভারতীয় ব্যাটারের আক্রমণে লাইন-লেংথ হারিয়ে ফেলেন মারিয়া ইজ্জতি ইসমাইল-মাস ইলিসারা। শেষ পর্যন্ত ৩৯ বলে ৬৭ রানের দুরন্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন শেফালি। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচ ছক্কা ও চারটি চারে।

শেফালি ফেরার পরে আক্রমণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জেমাইমা। যদিও অল্পের জন্য তিনি অর্ধ শতরান পাননি। নির্ধারিত ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে ভারতীয় দল। জেমাইমা ৪৭ রানে ও রিচা ঘোষ সাত রানে অপরাজিত থাকেন। মালয়েশিয়ার পক্ষে একটি করে উইকেট নিয়েছেন মারিয়া ইজ্জতি ইসমাইল ও মাস ইলিসা। জয়ের জন্য ১৭৪ রানের লক্ষ্য মাত্রা নিয়ে ব্যাট করতে নামেন মালয়েশিয়ার দুই ওপেনার। কিন্তু দুটি বল হতে না হতেই ফের ঝাঁপিয়ে নামে বৃষ্টি। ওই সময়ে মালয়েশিয়ার রান ছিল বিনা উইকেটে ১। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিল বলে ঘোষণা করা হয়। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার দৌলতে সেমিফাইনালে পৌঁছে যান স্মৃতি মান্ধানারা।

‘পদ নয়, বিজেপির কাছে দেশ ও পড়ুয়ারা সবার উপরে,’ ধর্মেন্দ্র’র ইস্তফা প্রসঙ্গে মন্তব্য শাহের

মাত্র ১৪ বছর বয়সেই বিশ্বরেকর্ড গড়ল অনাহত সিংহ

একুশে জুলাই কাণ্ডের তদন্ত চেয়ে মণীশ গুপ্তের বিরুদ্ধে FIR দায়ের

রবিতে হাওড়া ডিভিশনে বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনে নেমে গ্রেফতার তেজপ্রতাপ যাদব

বচসার মাঝেই স্টেট ব্যাঙ্কের ম্যানেজারের গালে সপাটে চড় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের

ধর্মতলায় আন্দোলনের নামে অশান্তি পাকানোর চেষ্টায় গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১১

খালি পেটে রোজ সকালে পান করুন ঢ্যাঁড়শের জল, উপকার শুনলে চমকে যাবেন

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?