হংকংকে উড়িয়ে হকির সেমিফাইনালে পৌঁছল ভারতের মেয়েরা

Share:

নিজস্ব প্রতিনিধি: হরমনপ্রীত সিংহরা আগেই পৌঁছে গিয়েছিল পুরুষ হকির শেষ চারে। মঙ্গলবার এশিয়ান গেমসের মহিলা হকিতে হংকংকে ১৩-০ গোলে  উড়িয়ে শেষ চারে পৌঁছল ভারতের মেয়েরা। গোল উ‍ৎসবের ম্যাচে হ্যাটট্রিক করলেন বন্দনা কাটারিয়া, দীপ এক্কা ও দীপিকা। গ্রুপ লিগের চার ম্যাচে অপরাজিত থাকার পাশাপাশি শীর্ষস্থানে থেকেই সেমিফাইনালে পৌঁছলেন।

এদিন শুরু থেকেই অপেক্ষাকৃত দুর্বল হংকংয়ের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলতে শুরু করেন দীপ গ্রেস এক্কা, বন্দনা কাটারিয়া, সবিতা পুনিয়ারা। প্রথম মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন বন্দনা। তার পরে শুরু হয় গোল উ‍ৎসব। ভারতীয খেলোয়াড়দের আক্রমণ সামলাতে হিমশিম খেয়ে যায় হংকংয়ের রক্ষণভাগের খেলোয়াড়রা। প্রথম কোয়ার্টারে হংকংয়ের জালে আরও ৩ গোল গলায় ভারতের মেয়েরা। গোল করেন দীপ গ্রেস এক্কা, দীপিকা ও মনিকা। দ্বিতীয় কোয়ার্টারে ফের গোল করে ব্যবধান ৫-০ করেন বন্দনা। পরে সঙ্গীতা কুমারী ব্যবধান বাড়িয়ে ৬-০ করেন। প্রথমার্ধে ছয় গোলে এগিয়ে তেকে বিরতিতে যায় ভারতের মেয়েরা।

বিরতির পরে গোল বাড়ানোর জন্য ফের ঝাঁপায় দীপিকারা। আক্রমণ সামলাতে হিমশিম খেয়ে যান হংকংয়ের খেলোয়াড়রা। সব খেলোয়াড়ই রক্ষণে নেমে গিয়ে গোল খাওয়া আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। উল্টে একের পর এক গোল করে যেতে থাকেন ভারতের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত ১৩-০ গোলে জিতে মাঠ ছাড়েন বন্দনারা। গোলের উ‍ৎসবে হ্যাটট্রিক করেছেন বন্দনা কাটারিয়া, দীপিকা ও দীপ গ্রেস এক্কা। সঙ্গীতা কুমারী দুটি, নবনীত কাউর ও মনিকা একটি করে গোল করেছেন। গ্রুপ এ চ্যাম্পিয়ান হয়ে শেষ চারে পৌঁছেছে ভারতীয় মেয়েরা। সেমিফাইনালে গ্রুপ বি’র রানার্স দলের সঙ্গে মুখোমুখি হবেন বন্দনারা।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের