ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসে শনিবার (৩ অক্টোবর) ভেল্কি দেখিয়ে চলেছেন ভারতের খেলোয়াড়রা। সকালে তিরন্দাজিতে মেয়েদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতেছিলেন কুমকুম মোহোদ। মেয়েদের গল্‌ফের ব্যক্তিগত ইভেন্টে সোনা পেয়েছিলেন প্রণবী শরথ। ক্রিকেটে চিরশত্রু পাকিস্তানকে হারিয়ে সোনা জয় করেছিলেন শ্রেয়স আইয়াররা। আর তার খানিকবাদে পুরুষদের ৫৭ কেজি ফ্রিস্টাইল বিভাগে উত্তর কোরিয়ার এক কুস্তিগীরকে হারিয়ে সোনার পদক গলায় ঝোলালেন আমন সেহরাওয়াত। একই দিনে চারটি সোনা এল ভারতের ঝুলিতে। সেই সঙ্গে চলতি এশিয়াডে সবমিলিয়ে ২০টি সোনা জিতেছেন ভারতের খেলোয়াড়রা।

এদিন ৫৭ কেজি বিভাগের ফাইনালে উত্তর কোরিয়ার কুস্তিগির চোং সাং হানের মুখোমুখি হয়েছিলেন আমন। খেলার শেষ এক মিনিটেরও কম সময় বাকি থাকতে প্রতিদ্বন্দ্বীর থেকে ৭-৬ ব্যবধানে পিছিয়ে ছিলেন বারতের তরুণ কুস্তিগির। কিন্তু এর পরেই নাটকীয়ভাবে ম্যাচে প্রত্যাবর্তন করেন আমন। টানা পাঁচটি পয়েন্ট অর্জন করে স্বর্ণপদক নিশ্চিত করেন। উত্তর কোরিয়ার প্রতিদ্বন্দ্বীকে ১১-৭ পয়েন্টে হারিয়ে দেন। আমনের জয় ভারতীয় কুস্তির জন্য একটি মাইলফলক হয়ে রইল, কারণ পুরুষদের ৫৭ কেজি বিভাগে এশিয়ান গেমসে এর আগে ভারতের কোনও কুস্তিগির সোনা জেতেননি। ২০২৩ সালের হাংঝু এশিয়ান গেমসে ব্রোঞ্জপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল আমনকে। অবশেষে এদিন সোনা জেতার স্বপ্নপূরণ হল।

সেমিফাইনালেও দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছিলেন আমন। প্রথম পর্ব শেষে তাজিকিস্তানের আইয়াল বেলোলিউবস্কির বিপক্ষে ২-৬ ব্যবধানে পিছিয়ে পড়েন। তবে দ্বিতীয় পর্বে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি ১২ পয়েন্ট অর্জন করেন এবং শেষ পর্যন্ত ১৪-৮ ব্যবধানে জয়ী হয়ে ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করেন।

 

নিজের হাতেই স্যালাইনের বোতল নিয়ে নার্সের কাছে রোগী! চাঞ্চল্য উত্তরপাড়া হাসপাতালে

একুশের নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে মমতার পা ভাঙার তদন্তে সিআইডি, ঘোষণা শুভেন্দুর

মাটির পিণ্ডে দেবীর রূপ! বাদকুল্লার কৃশানুর হাতের জাদু ছড়িয়ে পড়ছে দেশ-বিদেশে

ভরা জলসায় জয়ার হাত পাকড়ালেন অমিতাভ, মুখে দুষ্টু হাসি

কৃষ্ণনগর আদালত পরিদর্শনে রাজ্যের আইনমন্ত্রী বিরাজ বিশ্বাস, কী বার্তা দিলেন তিনি?

দুর্গাপুজোয় রেশন নিয়ে স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কত দামে মিলবে ময়দা-চিনি-সুজি?

বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাস

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী প্রাক্তন যুব তৃণমূল সভাপতি! পাশে পড়ে বৃদ্ধ বাবার দেহ

ছোটবেলায় বাবা-মাকে হারানো আমনই দেশকে এনে দিলেন সোনা

অক্ষর-ওয়াশিংটনের ভেল্কি, পাকিস্তানকে দুরমুশ করে এশিয়াডে সোনা জয় ভারতের

অভিষেক-তিলকের চওড়া ব্যাটে ভর করে পাকিস্তানকে ২১২ রানের লক্ষ্য দিল ভারত

বহুতলের ৪৩ তলা থেকে ঝাঁপ যুবকের, টুকরো-টুকরো হয়ে গেল গোটা শরীর

জম্মু-কাশ্মীরে আটক পাক অধিকৃত কাশ্মীরের কিশোরী, সীমান্ত পারের নেপথ্যে কোন উদ্দেশ্য?

অন্ধ্রপ্রদেশে ওষুধ কারখানার ভয়াবহ বিস্ফোরণে মৃত ৫, আহত একাধিক