মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি:  এশিয়ান গেমসের মঞ্চে আবারও কাবাডিতে ভারতের দাপট।  মেয়েদের পর এবার ছেলেরা ইরানকে হারিয়ে কবাডিতে জিতে নিয়েছে সোনা।   শনিবার (২৬ সেপ্টেম্বর) জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ফাইনালে ইরানকে ৪০-৩৪ পয়েন্টে হারিয়ে সোনা নিশ্চিত করে ভারত। এর ফলে পুরুষদের কাবাডিতে এশিয়ান গেমসের ইতিহাসে নবম সোনা জিতল ভারত।

শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ ধরে রেখেছিল ভারত। গ্রুপ পর্বে জাপান, চিনা তাইপে, বাংলাদেশ এবং দক্ষিণ কোরিয়াকে হারিয়ে অপরাজিত থেকে পুল ‘এ’-এর শীর্ষে উঠেছিল ভারত। এরপর সেমিফাইনালে থাইল্যান্ডকে ৬৬-২৮ পয়েন্টে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে তারা। ফাইনালেও সেই দাপট বজায় রাখে ভারতীয় দল। শেষ পর্যন্ত ৪০-৩৪ ব্যবধানে ইরানকে হারিয়ে সোনা ছিনিয়ে নেয় তারা। একই দিনে এর আগে মহিলাদের কাবাডি দলও ইরানকে হারিয়ে সোনা জিতেছিল। ফলে কাবাডিতে একই দিনে জোড়া সোনা এল ভারতের ঘরে।

আরও পড়ুন: আইএসএলের ঢাকে কাঠি, শনিবারে ঘোষিত সূচি, কবে মাঠে নামছে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

পবন সেহরাওয়াতের নেতৃত্বাধীন ভারতীয় দল ২০১৮ সালের চ্যাম্পিয়ন ইরানকে পরাজিত করে রেকর্ড নবমবারের মতো সোনা জয় করেছে। এশিয়ান গেমসে পুরুষদের কাবাডি ১৯৯০ সাল থেকে অন্তর্ভুক্ত। ২০১৮ সালের জাকার্তা এশিয়ান গেমস ছাড়া প্রতিটি সংস্করণেই পুরুষদের কাবাডিতে সোনা জিতেছে ভারত। ২০১৮ সালে ভারত ব্রোঞ্জ পেয়েছিল, আর সেবার সোনা জিতেছিল ইরান। ২০২৬-এর ফাইনালে সেই ইরানকেই হারিয়ে ফের সোনার মুকুট ফিরে পেল ভারত। এই জয়ের ফলে এশিয়ান গেমসে কাবাডিতে ভারতের মোট সোনার সংখ্যা দাঁড়াল ১৩। পুরুষদের বিভাগে ৯টি এবং মহিলাদের বিভাগে ৪টি। এশিয়ান গেমসের ইতিহাসে সোনা জয়ের হিসেবে কাবাডি ভারতের তৃতীয় সফল ইভেন্ট। অ্যাথলেটিক্স ও শুটিংয়ের পরেই জায়গা করেছে কাবাডি খেলা। 

 

 

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

লন্ডনে গিয়ে স্ক্রিপ্ট দিয়ে এসেছিলেন, কেন দেব আনন্দের ছবিতে অভিনয় করতে রাজি হলেন না ইমরান খান?

পাকিস্তানে পুলিশ চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণ, সাত পুলিশ কর্মী-সহ ছিন্নভিন্ন ১১ জন

‘শওকত মাছ চোরে’র আদলে জ্ঞানেশ ‘ভোট চোর’, ভাইরাল সিপিএমের প্যারোডি

ভবানীভবনে ঢুকতে দেওয়া হল না কুণালকে, চটে কী করলেন তৃণমূল বিধায়ক ?

বার্ধক্য ভাতার প্রলোভন দেখিয়ে প্রতারণা! নির্জন রাস্তায় বৃদ্ধার সোনার বালা ছিনিয়ে চম্পট দুষ্কৃতীর

ডিম থেরাপি থেকে বাঁচতে শ্রীরামপুরের সভায় বিকল্প পথে মমতা

‘পরিবেশ নোংরা করলেই জরিমানা’, ডেঙ্গু রুখতে দাওয়াই দিলেন অগ্নিমিত্রা

মেয়েদের পর ছেলেরা, এশিয়াডে ইরানকে দরমুশ করে কবাডিতে সোনা জয় ভারতের

হাইকোর্টের প্রধান বিচারপতির হুঁশিয়ারিকে থোড়াই কেয়ার! উত্তরপাড়ায় কুণালের উপর ডিম থেরাপি

ফের বিহার, এবার কিশনগঞ্জে সঙ্গীর সামনেই শ্লীলতাহানির পর তরুণীকে মারধর

টানা বৃষ্টিতে ডুবল ব্যাঙ্কক, জলবন্দি পর্যটকরা, জারি জরুরি অবস্থা

দিল্লির কালীমাতা মন্দির চত্বরে মিলল কঙ্কাল, থরহরিকম্প ভক্তদের

‘সবটা উজাড় করে দেব’, ভারতের জার্সিতে শেষবার বিশ্বকাপ খেলার কথা জানালেন বিরাট