Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি:  বৃষ্টিই খুলে দিল পাকিস্তানের ভাগ্য। এশিয়ান গেমসের ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে ঘটল নাটকীয় ঘটনা। পাকিস্তান ও হংকংয়ের ম্যাচে একটি বলও গড়াল না মাঠে। টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত ম্যাচ বাতিল করতে হয়। আর সেই  সুবাদেই সরাসরি সেমিফাইনালের টিকিট পেয়ে গেল পাকিস্তান।   

জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে সোমবার (২৮ সেপ্টেম্বর) হওয়ার কথা ছিল পাকিস্তান ও হংকংয়ের এশিয়ান গেমসের পুরুষদের টি-টোয়েন্টি কোয়ার্টার ফাইনাল। কিন্তু ম্যাচ শুরুর আগেই শুরু হয় প্রবল বৃষ্টি। আগের রাতের বৃষ্টিতেও মাঠ ভিজে ছিল। সকাল থেকে ফের বৃষ্টির দাপটে আউটফিল্ড কার্যত জলমগ্ন হয়ে যায়। পরিস্থিতি এমন ছিল যে পাঁচ ওভারের ম্যাচ আয়োজনের সম্ভাবনাও ছিল না। শেষ পর্যন্ত টসও করা সম্ভব হয়নি। তার পরেই ম্যাচ বাতিল ঘোষণা করা হয়। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ম্যাচের ফল না হলে আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে  উপরে থাকা দল সেমিফাইনালে যাবে। সেই নিয়মেই সাহেবজাদা ফারহানের নেতৃত্বাধীন পাকিস্তানি দল এগিয়ে যায়। বর্তমানে পাকিস্তানের র‍্যাঙ্কিং হংকংয়ের থেকে অনেক উপরে থাকায় ম্যাচ না খেলেই শেষ চারে জায়গা করে নেয় তারা। 

আরও পড়ুনঃ নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পাকিস্তানের নেতৃত্বে রয়েছেন সাহিবজাদা ফারহান। দলে রয়েছেন সাইম আইয়ুব, আব্রার আহমেদ, হায়দার আলি, মহম্মদ ওয়াসিম জুনিয়রের মতো  ক্রিকেটাররাও। এবার তাদের সামনে সেমিফাইনালের লড়াই। পাকিস্তানের সেমিফাইনাল হবে ১ অক্টোবর। তবে সেখানে তাদের প্রতিপক্ষ কে হবে, তা বাকি কোয়ার্টার ফাইনালের ফলের পরই নিশ্চিত হবে। এদিকে একই মাঠে হওয়ার কথা ভারত-আফগানিস্তান কোয়ার্টার ফাইনাল। তবে সেই ম্যাচও  বৃষ্টির জন্য বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গাড়িতে হামলার পর হাইকোর্টে কুণাল, দ্রুত শুনানির আর্জি খারিজ

বারান্দায় ছেলের নিথর দেহ, পাশে বসে মদ্যপ মা! পরকীয়ায় বাধা দেওয়ায় সন্তানকে খুন?

‘পা ভাঙা ছিল, ব্যবহার করা হয়েছিল বন্দুক’, সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বিস্ফোরক দাবি দিদি শ্বেতার

সপ্তাহের শুরুতেই পতন সেনসেক্সে, এক ঘন্টায় ৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

SRFTI-তে অশান্তির পর কড়া নির্দেশিকা, তিনটি পৃথক এফআইআর দায়ের

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

ASIAN GAMES 2026: বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংহতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান