নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

Share:

নিজস্ব প্রিতিনিধি: টানা বৃষ্টির দাপট আপাতত অনেকটাই কমেছে। তবে একেবারে বৃষ্টিমুক্ত হচ্ছে না বাংলা। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজ্যের কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু তার সঙ্গে বাড়বে অস্বস্তিকর গরম। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, আজ রাজ্যে ভারী বৃষ্টির কোনও বড় সতর্কতা নেই। ফলে গত কয়েক দিনের তুলনায় বৃষ্টি থেকে রেহাই মিলবে। 

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বৃষ্টির পরিমাণ কমলে দিনের তাপমাত্রাও ধীরে ধীরে বাড়বে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলা দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরের কিছু এলাকাতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। তবে কোথাও টানা ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কম। ফলে উত্তরবঙ্গেও আগের তুলনায় বৃষ্টির দাপট কম থাকবে।

আরও পড়ুন: হিন্দমোটরে ফের শিল্পের হাতছানি! পরিত্যক্ত জমিতে ইলেকট্রিক গাড়ি কারখানা তৈরির প্রস্তাব

দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ জায়গায় বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতাতেও সারাদিন ধরে বৃষ্টির পূর্বাভাস নেই। আকাশ মেঘলা থাকলেও মাঝে মাঝে রোদের দেখা মিলতে পারে। বৃষ্টির পরিমাণ কমার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের বাতাসে ফের আর্দ্রতা বাড়তে পারে। ফলে বৃষ্টির পর ভ্যাপসা গরমের অস্বস্তি অনুভূত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

‘একটু সাবধানে থাকবেন’, কুণাল ঘোষকে সতর্ক করে দিলেন দিলীপ

Gen Z-র মন বুঝতে দলের যুব মোর্চার সঙ্গে বৈঠকে নীতীন নবীন

বৃষ্টিতে ভেস্তে গেল আফগানিস্তানের সঙ্গে ম্যাচ, সেমিতে ভারত

দুর্গাপুজোর আগেই ক্লাবে তাণ্ডব! অজেয় সংঘতিতে ভাঙচুরের অভিযোগ, আক্রান্ত সদস্যরা

বাল্যবিবাহ রুখতে বিশেষ উদ্যোগ রাজ্যের, ২ অক্টোবর বসছে ‘বাল্যবিবাহ মুক্ত গ্রাম’ সভা

ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি, পলাতক দুষ্কৃতীরা

পুজোর মুখে আপাতত বৃষ্টির হাত থেকে রেহাই পেতে চলেছে দক্ষিণবঙ্গ

গাজায় একের পর এক ইজরায়েলি হামলায় নিহত ৪, আহত একাধিক

নিম্নচাপ বিদায় নিতেই বদল আবহাওয়ার! উত্তরে হালকা বৃষ্টির সম্ভাবনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়বে গরম

পানশালায় হঠাৎ বন্দুকবাজের হামলা, পার্টি করতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

নাইজেরিয়ায় ডিপথেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত অন্তত ৩১, আক্রান্ত ৪৬৯

Asian Games 2026: বৃষ্টিই খুলে দিল ভাগ্য, এক বল না খেলেও সেমিফাইনালে পাকিস্তান

রাতে বৈঠকের পরই ধর্মঘট স্থগিত, এবার কি প্রতি শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক?

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা