Asian games 2023: চিনের কাছে পাঁচ গোল হজম করলেন সুনীলরা

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়ান গেমসের প্রথম ম্যাচেই চিনের কাছে লজ্জাজনক হার বরণ করতে হল ভারতীয় পুরুষ ফুটবল দলকে। মঙ্গলবার হাংজু ন্যাশনাল স্পোর্টস স্টেডিয়ামে প্রতিপক্ষের কাছে পাঁচ গোল হজম করেছেন সুনীল ছেত্রীরা। জবাবে চিনের জালে একবার মাত্র বল ঢোকাতে পেরেছেন ইগর স্তিমাচের শিষ্যরা। যোগ্য দল হিসেবেই জয়ী হয়েছে চিন।

এশিয়ান গেমসে ফুটবল বিভাগে এ গ্রুপে পড়েছে ভারত। গ্রুপের বাকি তিন দল হল, চিন, বাংলাদেশ ও মায়ানমার। প্রথম ম্যাচ ছিল চিনের বিরুদ্ধে। কিন্তু শুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে ভারতীয় দল। উল্টোদিকে তেড়েফুড়ে নামে চিন। মুহুর্মুহু আক্রমণে দিশেহারা হয়ে যায় ভারতীয় রক্ষণ। ১৭ মিনিটের মাথায় কর্নার থেকে পাওয়া বল ছয় গজ বক্সের মধৃ্যে পেয়ে যান চিনের গাও তিয়ানি। নিখুঁত হেডে প্রথম পোস্টে বল রেখে দলকে এগিয়ে দেন। অসহায়ের মতো দাঁড়িয়ে দেখেছেন ভারতীয় গোলরক্ষক। ২২ মিনিটের মাথায় চিনের তান লংকে বক্সের মধ্যে ফেলে দেন গুরমীত। রেফারি পেনাল্টি দিতে দ্বিধা করেননি। কিন্তু পেনাল্টি শট বাঁচিয়ে ভুলের প্রায়শ্চিত্ত করেন গুরমীত। গোল শোধের জন্য ঝাঁপান সুনীলরা। ডান প্রান্ত থেকে একাধিকবার আক্রমণে ওঠেন রাহুল কেপি ও আবদুল রাবে। শেষ পর্যন্ত প্রথমার্ধের সংযুক্তি সময়ে দুর্দান্ত শটে চিনের জাল কাঁপিয়ে সমতা ফেরান রাহুল কেপি। প্রথমার্ধে ১-১ গোলে শেষ হয় ম্যাচ।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় চিনের খেলোয়াড়রা। আর গাও, তান-দের আক্রমণে কার্যত নড়বড়ে বার বার ভেঙে পড়ছিল ভারতীয় রক্ষণভাগ। শেষ পর্যন্ত ৫১ মিনিটে ডাই ইয়েজুন গুরমীতকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান। ২-১ গোলে এগিয়ে গিয়ে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় চিন। ৭২ মিনিটে তাও কিয়াংলং ফের গোল করে ব্যবধান বাড়ান। তিন মিনিট বাদে নিজের দ্বিতীয় গোল করেন তাও। পর পর দু-ই গোল খেয়ে হতোদ্যম হয়ে পড়ে স্তিমাচের শিষ্যরা। সুনীল-রাহুলদের শারীরিক ভাষাই বলে দিচ্ছিল, ম্যাচ শেষ হওয়ার অপেক্ষায় রয়েছেন। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ে ফের ভারতীয় জালে বল গলিয়ে দেন হাও ফাং। শেষ পর্যন্ত পাঁচ গোল হজম করার লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হয় সুনীলদের।

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির