বড় রকমের ছাঁটাই পাকিস্তান ক্রিকেট বোর্ডে

Share:

নিজস্ব প্রতিনিধি:  বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি। কিন্তু পাক ক্রিকেট বোর্ড বড়ই টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। খেলোয়াড়দের পারফরম্যান্স বলা যেতে পারে বেশ শোচনীয়। বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ২-০ তে হারে পাক বাহিনী। তারপর থেকেই মাসুদ ও বাবরের অধিনায়কত্ব নিয়ে বোর্ড প্রশ্ন তোলে। অধিনায়কত্ব কেড়ে নেওয়ার কথাও উঠেছিল কিন্তু সাদা ও লাল বলের কোট গ্যারি কার্স্টেন ও জেসন গিলেস্পি এখনও ভরসা রাখতে চান দুই অধিনায়কের উপর। তাঁদের মতে, এত ঘন ঘন অধিনায়ক বদল করলে দল আরও ভুগবে।

কিন্তু দুইজনের অধিনায়কত্ব বাঁচানো গেলেও বাঁচানো গেল না বোর্ডের ১১ জন কর্মকর্তার চাকরি। জানা যায় নাকভির সিদ্ধান্তেই ২৬ জন অ্যানালিসিস্টের পরীক্ষা হয়। পরীক্ষা শেষে ১১ জনকে ছাঁটাই করা হয়। ছাঁটাই করার কারণ জানতে চাওয়া হলে জানানো হয়, ১১ জন ছাঁটাই হওয়া অ্যানালিসিস্টের পরীক্ষা সন্তোষজনক ছিল না। তাই ১৫ জনকে বেছে নেওয়া হয়। আর ১১ জনের চাকরি বাতিল করা হয়।

এই থেকে যাওয়া ১৫ জন অ্যানালিসিস্টকে ক্রিকেটের বিভিন্ন দিক সামলানোর নির্দেশ দিয়েছে পাক বোর্ড। তবে কারা বাদ গেল?  কী তাঁদের নাম?  কারাই বা থেকে গেল এসব এখনও পর্যন্ত কিছুই জানা যায়নি।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই