চোট নিয়েই সস্ত্রীক বেঙ্গালুরুর মন্দির পরিদর্শনে কে এল রাহুল

কেএল রাহুলের স্বাস্থ্যের অবস্থা ভাল নেই বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছোটখাটো চোট পেয়েছিলেন তিনি। তবে এখন তিনি সুস্থ, শোনা যাচ্ছে, এশিয়া কাপের পরবর্তী পর্যায়ে অংশ নিতে পারেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে কোনও কাজের আগে মোটামুটি সবাই ঠাকুর-দেবতার একটি পূজার্চ্চনা করে থাকেন। যাতে যে লক্ষ্য নিয়ে কাজে যাচ্ছেন, তা সফল হয়। শুধু সাধারণ মানুষই নয়, সেলিব্রিটিরাও এই মর্মে বিশ্বাসী। তাই তো বর্তমানে ট্রেন্ডিং, ছবি মুক্তি বা কোনও কাজের আগেই মন্দিরে পুজো দিতে আসেন তারকারা। আবার কোনও শহরে শুটিং বা অন্য কাজে গেলেও সেখানকার মন্দিরে ভগবানের দর্শন নিতেও ভোলেন না। বিষয়টি ক্রিকেট মহলেও সমান ট্রেন্ডিং।

চলতি বছরেই গাঁটছড়া বেঁধেছেন সুনীল শেট্টির কন্যা আথিয়া শেট্টি এবং ভারতীয় দলের ক্রিকেটার কে এল রাহুল। আগামী অক্টোবর থেকেই শুরু আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। তার আগেই শনিবার তারকা দম্পতি বেঙ্গালুরুর ঘটি সুব্রহ্মণ্য স্বামী মন্দির পরিদর্শন করতে গেলেন। সঙ্গে পুজোও দিলেন। মন্দিরে প্রার্থনা করার পাশাপাশি পুরোহিতদের শাল দিয়েও সম্মানিত করলেন তাঁরা। শ্রীলঙ্কায় চলমান এশিয়া কাপে আপাতত খেলছেন না কেএল রাহুল। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) প্রধান নির্বাচক, অজিত আগরকার জানিয়েছেন, কেএল রাহুলের স্বাস্থ্যের অবস্থা ভাল নেই বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ছোটখাটো চোট পেয়েছিলেন তিনি। তবে এখন তিনি সুস্থ, শোনা যাচ্ছে, এশিয়া কাপের পরবর্তী পর্যায়ে অংশ নিতে পারেন তিনি।

রাহুল এবং আথিয়া শেঠি ২৩ জানুয়ারি সুনীল শেঠির খান্ডালা খামারবাড়ি তে গাঁটছড়া বাঁধেন। তাদের বিয়েতে ডায়না পেন্টি, কৃষ্ণা শ্রফ, আনশুলা কাপুর, অনুষ্কা রঞ্জন, আদিত্য শীল, বরুণ অ্যারন এবং ইশান্ত শর্মা সহ একাধিক বলিউড সেলিব্রিটি উপস্থিত ছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে