আবাহনী ঢাকার বিরুদ্ধে ম্যাচের আগে খুব স্বস্তিতে নেই ফেরেন্দা

দলের সকলকে সম্পূর্ণ উজার দেওয়ার আর্জি

Share:

নিজস্ব প্রতিনিধি: শেষ ম্যাচে এটিকে মোহনবাগান খেলেছিল ব্লু স্টারের বিরুদ্ধে। পরিয়েছিল গোলের মালা (পাঁচ গোল)। মঙ্গলবার তাঁদের খেলা আবাহনীর বিরুদ্ধে। তবুও খুব একটা নিশ্চিন্তে থাকতে নেই কোচ ফেরেন্দা। অথচ, আজকের ম্যাচে সবুজ-মেরুন জিতে গেলে তাদের মূলপর্বের গ্রুপ লিগে টিকিট পাকা। সে কারণে ফেরেন্দা বাড়তি সতর্কতা নিয়েছেন।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ম্যাচ নব্বই মিনিটের। তাই, নিজেদের সম্পূর্ণ উজার করে দিতে হবে। না হলে ম্যাচ কঠিন হয়ে যাবে।

কেন তিনি এই ম্যাচকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন, তারও ব্যাখ্যা দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে ফেরেন্দা জানিয়েছেন, ম্যাচটা আইএসএল নয়। এএফসি কাপ। অর্থাৎ আন্তর্জাতিক মানের প্রতিযোগিতা। আন্তর্জাতিকমানের প্রতিযোগিতার ম্যাচ মানেই কিন্তু কঠিন ম্যাচ। এএফসি কাপে অংশ নেওয়া প্রতিটি দল নিজের নিজের দেশের চ্যাম্পিয়ন ক্লাব।

তবে ম্যাচ ঘরের মাঠে হওয়ায় তারা প্রতিপক্ষ দলের থেকে কিছুটা হলেও এগিয়ে। মাঠ যেমন চেনা, চেনা দর্শকও। এই সুবিধে আবাহনী পাবে না। আর শেষ ম্যাচের ফলাফল পাঁচ-শূন্য হওয়ায় দলের প্রতিটি খেলোয়াড় চনমনে।

যদিও কোচ আগের ম্যাচের ফলাফলকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ। তিনি বলেন, ‘আগের ম্যাচে আমরা ৫-০য় জিতেছি না ৪-০, সেটা বড় কথা নয়। গুরুত্বপূর্ণ হল সব খেলায় আমাদের জিততে হবে। সেখানে আগের ম্যাচের ফলাফল কোনওভাবেই প্রভাব ফেলবে না।’ এর কারণ হিসেবে উঠে আসছে, চার বিদেশির মধ্যে রেজিস্ট্রেশন হয়নি বলে দেশে আত্মীয়কে দেখতে গিয়েছেন রয় কৃষ্ণ। সন্দেশ এখনও খেলার মতো জায়গায় নেই।

এদিকে আগের ম্যাচে মাঠে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে।ব্লু স্টারের বিরুদ্ধে টিফো এবং ক্লাব-বিরোধী মন্তব্য লেখা ব্যানার নিয়ে সমর্থকেরা ঢুকে পরে। তাই, মঙ্গলবারের ম্যাচে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।

আরও পড়ুন বাংলার ফুটবলারদের তাতাতে কেরল যাচ্ছেন আইএফএ সচিব জয়দীপ

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?