মাজিয়া বধ করে এএফসি কাপের সেমিতে এটিকে মোহনবাগান

 সেলিব্রেশনটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। রেফারি শেষ বাঁশি বাজাতেই সেটা আরও জোরালো হয়ে উঠল।

Share:

এটিকে মোহনবাগান-৫ (জনি-২, রয় কৃষ্ণ, শুভাশিস, ম্যাকহিউ)

মাজিয়া-২ (তানা-২)

নিজস্ব প্রতিনিধি: সেলিব্রেশনটা অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। রেফারি শেষ বাঁশি বাজাতেই সেটা আরও জোরালো হয়ে উঠল। জমকালো সেলিব্রেশনে মাতলেন যুবভারতীতে স্টেডিয়ামে উপস্থিত হওয়া সবুজ-মেরুন সমর্থকরা। আর কেনই বা মাতবেন না, তখন যে তাদের প্রিয় দল এটিকে মোহনবাগান যে এএফসি কাপের সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গিয়েছে। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তারা মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসকে ৫-২ ব্যবধানে হারিয়ে পরবর্তী রাউন্ডের টিকিট ছিনিয়ে নিল ভারতের এই স্বনামধন্য এবং ঐতিয্যশালী এই ক্লাবটি। 

আগের ম্যাচে বাংলাদেশের দল বসুন্ধরা কিংস গোকুলাম এফসিকে হারিয়ে দেওয়ায় চলতি এএফসি কাপের সেমিতে যাওয়ার আশা জিইয়ে থাকে রয় কৃষ্ণ অ্যান্ড কোম্পানির। আর মঙ্গলবার রাতে সেই আশাকে বাস্তবায়িত করে ছাড়ল তারা। শুরুতে মাজিয়া বল দখলের লড়াই এবং আক্রমণের দিকে এগিয়ে থাকলেও ম্যাচের বয়স য়ত বাড়তে থাকে ততই যেন গোলের সংখ্যা বাড়াতে থাকে এটিকে মোহনবাগানের ফুটবলাররা। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে জোড়া গোল করেন সবুজ-মেরুনের ফিনিস মিডিও জনি কাউকো। এছাড়া গোল করার তালিকায় নাম লেখান রয় কৃষ্ণ, শুভাশিস বোস এবং কার্ল ম্যাকহিউ। আর মাজিয়া স্পোর্টস ক্লাবের হয়ে জোড়া গোল করেন তানা। কিন্তু মাজিয়া একবারের জন্যও বিপদে ফেলতে পারেনি এটিকে মোহনবাগানকে। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এদিন আরও বড় ব্যবধানে জিততে পারত মেরিনার্স। ম্যাচের সেরা হয়েছেন জনি কাউকো। দলের এই জয়ে ভীষণ খুশি কোচ জুয়ান ফেরান্দো। 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ