সুয়ারেজদের কাছে ফের হারতে হল বার্সেলোনাকে

বার্সেলোনার অবস্থাতে এমনটা হবে সেটা আগে থেকেই টের পাওয়া গিয়েছিল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বার্সেলোনার অবস্থাতে এমনটা হবে সেটা আগে থেকেই টের পাওয়া গিয়েছিল। দুর্বল দলগুলির বিরুদ্ধেই যেখানে আটকে যাচ্ছিল, সেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বার্সা যে জিতবে এমনটা আশা করাই ভুল ছিল। তাও হোম ম্যাচ হলে কিছু একটা আশা থাকত। কিন্তু এই মুহূর্তে অ্যাটলেটিকোর ডেরায় গিয়ে অ্যাটলেটিকোকে হারানো, আর সিংহের গুহায় ঢুকে সিংহ শিকার করা একই বিষয়।

না, বার্সার স্কোয়াডে আর তেমন কোনও শিকারি নেই, যে লুইস সুয়ারেজের মতো সিংহকে জালে পুরতে পারে। তাই কাতালান ক্লাবটির ডিফেন্সকে বোকা বানিয়ে ফের গোল করে ফেললেন উরুগুয়ান ফরোয়ার্ড। শুধু গোল করাই নয়, গোল করানোর ক্ষেত্রেও বড়সড় অবদান রাখেন তিনি। শনিবার রাতে ২-০ ব্যবধানে ম্যাচ হারতে হয় বার্সাকে।

খেলার শুরু থেকেই রোনাল্ড কোয়ম্যানের ছেলেদের চেপে ধরেন অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলাররা। ম্যাচের ২৩ মিনিটেই প্রথম গোলটি পেয়ে যায় দিয়েগো সিমিওনের দল। সুয়ারেজের বাড়ানো পাস থেকে বল বার্সার জালে জড়িয়ে দেন থমাস লেমার। এরপর বিরতির ঠিক এক মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ নিজেই। আর ম্যাচে ফিরতে পারেনি বার্সেলোনা।

এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে উঠে এল অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ নম্বরে রইল বার্সা।   

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডার্বির পরেই বড় ঘোষণা, এফিয়ংয়ের ভিসা জটের মধ্যেই দলে যোগ দিলেন ক্রোয়েশিয়ার তারকা ডিফেন্ডার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের