রোহিত শর্মার ৩.২৫ কোটির ঘড়ি ছিনতাইয়ের চেষ্টা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

Share:

নিজস্ব প্রতিনিধি: পছন্দের তারকাদের সঙ্গে একবার হাত মেলানো বা সামনাসামনি দেখার ইচ্ছা প্রায় সব ভক্তেরই থাকে। কিন্তু সেই উচ্ছ্বাস কখনও কখনও সীমা ছাড়িয়ে বিপজ্জনক রূপ নিতে পারে। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । অভিযোগ উঠেছে, গাড়িতে বসে থাকা অবস্থায় রোহিত শর্মার হাতঘড়ি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে দুই তরুণ ভক্ত।  ভাইরাল ক্লিপটিতে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক  তাঁর গাড়ির পিছনের আসনে বসে বাইরে জড়ো হওয়া ভক্তদের দিকে তালিয়ে হাত নাড়াচ্ছেন। শুরুতে বিষয়টি সাধারণ মনে হলেও পরে সেই ঘটনা ঘিরে ছড়ায় চাঞ্চল্য। অভিযোগ উঠেছে,  ভক্ত হিসেবে পরিচয় দেওয়া দুই তরুণ গাড়িটির খুব কাছে চলে  আসে এবং রোহিত শর্মা হাত ধরার চেষ্টা করেন। তাঁদের মধ্যে  একজন রোহিত শর্মার হাতঘড়িটি খুলে নেওয়ার চেষ্টা করছিল।   

এর পরেই ভিডিওটিতে দেখা যায়, রোহিত শর্মা তার গাড়ির কাঁচ তুলে দেন এবং তাদের সরে যেতে ইশারা করেন। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দাবি করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক যে ঘড়িটি পরেছিলেন সেটি একটি রোলেক্স ‘জিরাফ’, যার মূল্য আনুমানিক ৩.২৫ কোটি টাকা। যদিও এই তথ্যটি  নিশ্চিত করা হয়নি।  

উল্লেখ্য, আইপিএলে দুর্দান্ত ফর্মে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে রোহিত শর্মা। দল খারাপ খেললেও ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সম্প্রতি লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ৪৪ বলে ৮৪ রানের এক ঝোড়ো ইনিংস খেলেছেন। ম্যাচ শেষে কথা বলতে গিয়ে মুম্বইয়ের ব্যাটসম্যান রায়ান রিকেলটন তাঁর ওপেনিং পার্টনারের প্রশংসা করেছেন। বলেছেন, “হ্যাঁ, জানেনই তো, মুম্বইয়ের অন্যতম সেরা, ভারতেরও অন্যতম সেরা তিনি। তাই ওখানে সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। আমরা ভাগ্যবান যে ওয়াংখেড়ের উইকেটগুলো বেশ ভালো। আর আমরা খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পেরেছি, সঠিক সময়ে বোলারদের চাপে ফেলতে পেরেছি এবং একে অপরকে সাহায্য করতে পেরেছি।”  

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি