টাইগারদের বিরুদ্ধে বদলা ও মরণ-বাঁচণ ম্যাচে নামছে অজিরা

টাইগারদের কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার জন্য ভীষণভাবে লজ্জায় পড়তে হয়েছিল অজিদের।

Share:

নিজস্ব প্রতিনিধি: টি-২০ বিশ্বকাপ শুরুর মাস খানেক আগেই বাংলাদেশের কাছে টি-২০ সিরিজ হারতে হয়েছিল অস্ট্রেলিয়া। টাইগারদের কাছে ৪-১ ব্যবধানে পরাজিত হওয়ার জন্য ভীষণভাবে লজ্জায় পড়তে হয়েছিল অজিদের। তবে এবার তাদের সামনে রয়েছে তার বদলা নেওয়ার সুবর্ণ সুযোগ। কারণ, আর কয়েক ঘণ্টা পরই টি-২০ বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। আর এই ম্যাচটা অ্যারন ফিঞ্চ অ্যান্ড কোম্পানির কাছে একপ্রকার মরণ-বাঁচন ম্যাচ। সেই সঙ্গে বদলারও।

এই ম্যাচে মাহমুদউল্লাহ অ্যান্ড কোম্পানিকে হারাতে পারলেই অস্ট্রেলিয়ার সামনে শেষচারের দরজাটা খোলা থাকবে। তাই যেকোনও প্রকারেই এই ম্যাচ জিততে মরিয়া স্মিথ, ম্যাক্সওয়েলরা। এই গ্রুপে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই সেমিতে প্রবেশ করে গিয়েছে ইংল্যান্ড। এবার লড়াইটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তবে এই দুই দলের মধ্যে কারা যাবে সেটা বলবে সময়ই।

অন্যদিকে, বাংলাদেশের কাছে এই ম্যাচটা পুরোপুরি নিয়মরক্ষার ম্যাচ। টানা ম্যাচ হেরে আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে টাইগাররা। তবে অজিদের হারিয়ে হাসি মুখেই দেশে ফিরতে চাইছে লিটন, মুশফিকুর, মুস্তাফিজুররা। এখনও পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি তারা।

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?