জাম্পা-এলিসের ভেল্কিতে কুপোকা‍ৎ আইরিশরা, ৬৭ রানে জয়ী অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: অপেক্ষাকৃত দুর্বল আয়ারল্যান্ডকে ৬৭ রানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল অস্ট্রেলিয়া। বুধবার (১১ ফেব্রুয়ারি) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান তুলেছিল অসিরা। দুই অসি স্পিনার অ্যাডাম জাম্পা আর নাথান এলিসের ভেল্কিতে ১৬.৫ ওভারে ১১৫  রানেই থমকে যায় আয়ারল্যান্ডের ইনিংস। এলিস ১২ রানে চারটি এবং জাম্পা ২৩ রানে চারটি উইকেট নিয়েছেন।

এদিন কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড। কিন্তু শুরুটা ভাল হয়নি অসিদের। দ্বিতীয় ওভারের প্রথম বলেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন হেড (৬)। দ্বিতীয় উইকেটে জস ইংলিস ও ক্যামেরন গ্রিন জুটি বেঁধে ৪৯ রান যোগ করে বিপর্যয় খানিকটা সামলান। পঞ্চম ওভারে মার্ক অ্যাডায়ারের বলে ফিরে যান গ্রিন। তিনি করেন ১১ বলে ২১ রান। পাওয়ার প্লে’র পরের ওভারে ফের ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ১৭ বলে ৩৭ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরের পথ ধরেন ইংলিস। হিটম্যান হিসাবে পরিচিত গ্লেন ম্যাক্সওয়েল তেমন কিছু করতে পারেননি। ৯ বলে ৯ রান করে আউট হয়ে যান।

পঞ্চম উইকেটে ম্যাট রেনশা ও মার্কার্স স্টোইনিস জুটি বেঁধে প্রথমে দলকে ১০০ রানের গণ্ডি পার করে দেন। ১৭তম ওভারে সাজঘরের পথ ধরেন রেনশা (৩৩ বলে ৩৭)। পরের ওভারে ফিরে যান মারমুখী মেজাজে ব্যাট করতে থাকা স্টোইনিস। ২টি চার ও একটি ছক্কার সাহায্যে ২৯ বলে ৪৫ রান করেন তিনি। এর পর সপ্তম উইকেটে জুটি বেঁধে কুপার কনোলি (আপরাজিত ১১) ও জেভিয়ার বার্টলেট (অপরাজিত ১১) দলকে ১৮৬ রানে পৌঁছে দেন।

রান তাড়া করতে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে বিশ্ব ক্রিকেটে দুধের শিশু হিসাবে পরিচিত আয়ারল্যান্ড। শুরুতেই আহত হয়ে মাঠ ছাড়েন অধিনায়ক পল স্টার্লিং। এর পরে দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হয়ে যান তিন নম্বরে নামা হ্যারি টেকটর (০)। তৃতীয় ওভারে বল করতে এসে আইরিশদের জোড়া ধাক্কা দেন অসি স্পিনার নাথান এলিস। প্রথম বলে ফিরিয়ে দেন রস অ্যাডায়ারকে (১২)। তৃতীয় বলে ফেরান কার্টিস ক্যাম্পায়ারকে (৪)। জোড়া ধাক্কা সামলে ওঠার আগে এলিসের বলে ফিরে যান বেন কালি‍ৎজ (২)। প্রথম পাওয়ার প্লে’র মধ্যে ২৭ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে আইরিশরা। সপ্তম ওভারে গ্যারেথ ডেলানিকে (১১) ফেরান অসি স্পিনার অ্যাডাম জাম্পা।

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে লরকান টাকার ও জর্জ ডকরেল ৪৬ রান যোগ করেন। ১৪তম ওভারে টাকারকে (২৪) ফিরিয়ে জুটি ভাঙেন অ্যাডাম জাম্পা। নিজের পরের ওভারে আইরিশ শিবিরকে জোড়া ধাক্কা দেন জাম্পা। দ্বিতীয় বলে ফেরান হাত খুলে মারতে থাকা ডকরেলকে (২৯ বলে ৪১)। চতুর্থ বলে সাজঘরের পথ দেখান মার্ক অ্যাডায়ারকে (১২)। ১৭তম ওভারে ব্যারি ম্যাকার্থিকে ফিরিয়ে (২) ফিরিয়ে আইরিশদের গুটিয়ে দেন এলিস। চোট পাওয়া পল স্টার্লিং মাঠে নামতে পারেননি।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের