সাপোর্ট স্টাফদের নিয়েও নামিবিয়াকে হেলায় হারাল অস্ট্রেলিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : টি ২০ বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে নামিবিয়াকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। ৬০ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নিল অজিরা। সাপোর্ট স্টাফদের নিয়ে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল বিশ্ব চ্যাম্পিয়ানরা। তবুও তাদের রোখা যায়নি।

প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে নামিবিয়া তুলেছিল ১১৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ২১ বলে ৫৪ রানের একটা ঝোড়ো ইনিংস খেলেন ডেভিস ওয়ার্নার। প্রথমে ১৪ বলে ১৮ রান করে আউট হয়ে যান অধিনায়ক মিচেল মার্শ। এরপরে অবশ্য অস্ট্রেলিয়াকে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিয়ে বিশেষ কষ্ট করতে হয়নি। ১০ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন ডেভিড ওয়ার্নার ও ম্যাথু ওয়াডে। ৫৪ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। এই ৫৪ রানের মধ্যে রয়েছে ৬টি চার ও ৩টি ছয়।

পোর্ট অফ স্পেনে নামিবিয়ার বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচটি খেলতে পারেননি মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল সহ ৬ জন খেলোয়াড়। আইপিএলে খেলায় ব্যস্ত থাকায় এদের প্রত্যেককেই বিশ্রাম দেওয়া হয়। ৯ জন খেলোয়াড়কে নামানো হয়েছিল। ১১ জনের কোটা পূরণ করতে নামানো হয়েছিল সাপোর্ট স্টাফ বেইলি ও বোরোভিচকে। প্রধান কোচ ম্যাকডোনাল্ডও নেমেছিলেন হ্যাজলউডের বদলি খেলোয়াড় হিসাবে। সাপোর্ট স্টাফদের খেলিয়েও নামিবিয়াকে হেলায় হারাল মিচেল মার্শের দল। উল্লেখ্য, আগামী ৬ জুন ওমানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে অস্ট্রেলিয়া। ইংল্যান্ড, নামিবিয়া ও স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে তাদের।

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

চুলের মুঠি ধরে স্ত্রীকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন প্রাক্তন বিধায়ক, ভাইরাল ‘কুকীর্তি’র ভিডিও

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের