জোকারের ভিসা বাতিল অস্ট্রেলিয়ার, তিন বছরের জন্য প্রবেশ নিষেধ

তিন বছরের নিষেধাজ্ঞা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: টেনিস স্টার নোভাক জোকোভিচের ভিসা বাতিল করে দিল অস্ট্রেলিয়া। এই নিয়ে দ্বিতীয়বার। ভিসা বাতিলের খবর দিতে গিয়ে বিবিসি জানিয়েছে, আগামী তিন বছর এই টেনিস তারকা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবে না।

সে দেশের অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক জানিয়েছেন, ‘আজ,  আমি আমার সরকারি পদে থাকার দৌলতে টেনিস তারকা নোভাক জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। ভিসা বাতিল করা হয়েছে স্বাস্থ্যবিধি লঙ্ঘন  এবং বিশৃঙ্খল আচরণের জন্য। সেই সঙ্গে জনস্বার্থের কথা মাথায় রাখতে হয়েছে। নোভাক আগামী তিন বছর এই টেনিস তারকা অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবে না।’ বিবিসির প্রতিবেদন অনুসারে, ভিসা বাতিলের ফলে নোভাক আগামী তিন বছরের মধ্যে নতুন করে অস্ট্রেলিয়ার ভিসার জন্য আবেদন করতে পারবেন না।

জোকারেরে প্রথমবার ভিসা বাতিল হয় ৬ জানুয়ারি। ওই দিন তিনি মেলবোর্ন পৌঁছন। অভিবাসন দফতর থেকে তাকে কোভিড সার্টিফিকেট দেখাতে বলা হয়েছিল। সার্টিফিকেট দেখাতে পারেননি জোকার। টেনিস তারকা করোনা টিকা না নিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছে যাওয়ার খবরে সে দেশের নাগরিক সমাজ থেকেও প্রতিবাদের ঝড় ওঠে। তাঁদের দাবি,  করোনার শৃঙ্খল ভাঙতে অস্ট্রেলিয়ার মানুষকে যেখানে কড়া বিধিনিষেধের মধ্যে দিয়ে যেতে হচ্ছ, সেই অবস্থায় টিকা না নিয়ে আসা জোকারকে কোন যুক্তিতে অস্ট্রেলিয়ার মাটিতে পদার্পণের অনুমতি দেওয়া হল। নাগরিক সমাজের এই দাবির কাছে কার্যত মাথা নোয়াতে হয় সরকারকে। 

বিমানবন্দর থেকে জোকারকে পাঠিয়ে দেওয়া হয় সেখানকার ইমিগ্রেশন সেন্টারে। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ইমিগ্রেসন হোটেলে। আদালতে মামলাও হয়। রায় যায় টেনিস তারকার পক্ষে। আদালত জানায়, জোকারের ক্ষেত্রে টেকনিক্যাল (পদ্ধতিগত ত্রুটি রয়েছে) ত্রুট থাকায় তারা ভিসা ফিরিয়ে দেওয়া হোক। বিমানবন্দরে অবতরণের পর যে পদ্ধতি মেনে চলার কথা ছিল, জোকারের ক্ষেত্রে সেই পদ্ধতি মানা হয়নি। আদালতের রায়ে ইমিগ্রেশন সেন্টার থেকে টেনিস তারকাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ভুলের পুনরাবৃত্তি এড়াতে তাই এবার জোকারের ভিসা বাতিল করে দিল অস্ট্রেলিয়া। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার